ঢাকা সেনানিবাসের আশে-পাশের দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনীর পক্ষে থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে লজিষ্টিক্স এরিয়ার দিক নির্দেশনায় এবং ঢাকা ষ্টেশন সদর দপ্তর এর সার্বিক ব্যবস্থাপনায় ও ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকার সহযোগিতায় মানিকদী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গনে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে পোলাও চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসের ষ্টেশন সদর দপ্তরের কমান্ডার উপস্থিত দুস্থ ও দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ করেন। অনুষ্ঠানে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








