চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’শ জনকে পেছনে ফেলে নায়িকা পরীমনি

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৩:০৫ অপরাহ্ন ২১, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘স্বপ্নজাল’ ছবির নায়ক ইয়াশ রোহান, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম আর নায়িকা পরীমনি

‘স্বপ্নজাল’ ছবির নায়ক ইয়াশ রোহান, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম আর নায়িকা পরীমনি

‘স্বপ্নজাল’ ছবিতে নায়িকা হিসেবে পরীমণিকে পুরোপুরি ফিট বলেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। তিনি আরও বলেন, ‘তা কেন বলেছি, পর্দায় দর্শক পরীর অভিনয় দেখলেই বুঝতে পারবেন।’

জানালেন, ‘স্বপ্নজাল’ ছবির নায়িকা খুঁজতে গিয়ে প্রায় শ দুয়েক অভিনয়শিল্পীর অডিশন নেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে তিনি পরীমনিকে বেছে নিয়েছেন। তার মানে বুঝতে হবে, ছবির গল্পের সঙ্গে পরীমনি কতটা মিলে গেছেন।

‘মনপুরা’ ছবির পর পরিচালক গিয়াসউদ্দিন সেলিম এবার তৈরি করছেন ‘স্বপ্নজাল’। তিনি বললেন, ‘আমার নতুন ছবিতে আরও গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যাবে। তবে কী পাওয়া যাবে—তা এখনই বলে দিতে চাচ্ছি না।’

‘স্বপ্নজাল’ ছবিটি অক্টোবরে মুক্তি দেওয়ার পরিকল্পনা এখন পর্যন্ত চূড়ান্ত। ছবির শুটিং শেষ। এখন চলছে শুটিং–পরবর্তী কাজ। গিয়াসউদ্দিন সেলিম কয়েকদিনের মধ্যে যাবেন ভারতে। সেখানে হবে আরও কিছু কাজ।

‘স্বপ্নজাল’ ছবিতে পরীমনির সঙ্গে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। গল্পের প্রয়োজনেই নাকি নতুন নায়ক নেওয়া হয়েছে। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ।

ছবি নিয়ে গিয়াসউদ্দিন সেলিম নিজের প্রত্যাশার কথা জানালেন এভাবে, ‘আমার একটাই চাওয়া— সবাই দলে দলে প্রেক্ষাগৃহে যাবেন, সিনেমা দেখবেন। খুশি এবং দুঃখ মনে বাড়ি ফিরবেন। বাড়ি এসে বন্ধু আর আপনজনদের প্রেক্ষাগৃহে পাঠাবেন।’

‘স্বপ্নজাল’ ছবিতে পরীমনি
Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: গিয়াসউদ্দিন সেলিমপরীমনিস্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT