চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বৃত্তের হামলার শিকার ঘোড়াঘাটের ইউএনও, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

শাহ আলম শাহীশাহ আলম শাহী
২:৪০ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ইউএনও

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম (৩৫) এবং তার বাবা ওমর শেখ (৭২) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

ওয়াহিদা খানমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে স্থানান্তর করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া বলেন, ইউএনওর মাথার বাম দিকে বেশি আঘাত লেগেছে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ধাতব কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। তার শরীরের ডান দিক অবশ হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ইউএনওর বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউএনওর সরকারি বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। ২/৩ জন দুর্বৃত্ত মইয়ের সাহায্য ভেন্টিলেটর দিয়ে বাসভবনে প্রবেশ করে। এরপর দুর্বৃত্তরা ওয়াহিদা খানমকে হাতুড়ি ধরনের কোন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় বাসায় অবস্থানরত তার বাবা মুক্তিযোদ্ধা ওমর শেখ এগিয়ে এলে তাকেও দুর্বৃত্তরা আঘাত করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে, তারা কোন কিছু নিয়ে যায়নি।

প্রশাসনের ধারণা, ইউএনও ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। তবে, কী কারণে এই হামলা তা এখনো অনুমান করা যায়নি।

Reneta

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ধরার প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম এবং পিপিএম বার)সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

ইউএনও ওয়াহিদার স্বামী মো. মেজবাহুল হোসেন পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। ঘটনার আগেই নৈশ প্রহরীকে বাসভবনের একটি ঘরে তালা দিয়ে আটকে রাখা হয়। নিচতলার আরেকটি ঘরে বাসার সহকারীও ছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: আহতইউএনওঘোড়াঘাটদিনাজপুরদুর্বৃত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচন নিয়ে দর্শকপ্রিয় দেশি বিদেশি যতো সিনেমা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT