চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে তদন্ত সংস্থার তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ন ২৯, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রিয়াঙ্কা-স্বামীকে-তলব

কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রকে দুর্নীতি মামলায় তলব করেছে ভারতের অর্থনৈতিক আইন প্রয়োগ ও এ বিষয়ক অপরাধ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

অবৈধ জমিজমা বিষয়ক ওই দুর্নীতির মামলার তদন্তের জন্য বৃহস্পতিবার তাকে সংস্থাটির দিল্লি কার্যালয়ে সকাল সাড়ে ১০টার মধ্যে হাজির হতে বলা হয়েছে।

দুর্নীতির এই মামলাটিতে রবার্টের বিরুদ্ধে লন্ডন, দুবাই, রাজস্থান এবং গুরগাঁওয়ে অবৈধভাবে সম্পত্তি কেনার কেনার অভিযোগ রয়েছে। এবার নিয়ে নবমবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে তাকে।

তদন্ত সংস্থাটির সূত্র থেকে এনডিটিভি জানিয়েছে, তাদের কাছে ওই বেনামি বা অবৈধ সম্পত্তির মামলায় নতুন বেশ কিছু প্রমাণ তাদের হাতে এসেছে। এ কারণেই এই ব্যবসায়ীকে আরেক দফা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

তদন্তকারীদের দাবি, প্রিয়াঙ্কাপতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লন্ডনে ৯টি প্রপার্টির মালিক। যার অর্থমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ব্রিটিশ পাউন্ড। এর মধ্যে তিনটি হচ্ছে ভিলা। আর বাকিগুলো বিলাসবহুল ফ্ল্যাট। এর সবগুলোই ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে কেনা হয়েছিল, যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার ক্ষমতায় ছিল।

১৭তম লোকসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন বিজেপি অসংখ্যবার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে রবার্ট ভদ্রের বিরুদ্ধে এই দুর্নীতি মামলা নিয়ে আঘাত করেছে। রবার্ট অবশ্য প্রতিবারই মামলাটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক অর্থহীন খোঁজ’ বলে দাবি করেছেন। তবে গ্রেপ্তার হতে পারেন, এ আশঙ্কায় আগেই দিল্লি আদালত থেকে আগাম জামিন নিয়ে রেখেছিলেন তিনি।

Reneta

দিল্লির এক বিচারিক আদালতের দেয়া ওই জামিনের ফলে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জামিনটি বাতিল করার আবেদন নিয়ে ইতোমধ্যে দিল্লির উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছে।

হাইকোর্ট সোমবারই রবার্টের কাছে এ বিষয়ে নোটিস পাঠিয়ে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে জবাব দিতে নির্দেশ করেছেন।

রবার্ট ভদ্র সম্প্রতি জামিনে থাকা অবস্থায় দেশের বাইরে ভ্রমণের আবেদন জানিয়েছেন আগের ওই বিচারিক আদালতে। আবেদনটি এখনো সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে আছে।

আদালতটি আগেরবার জামিন দেয়ার সময় পূর্বানুমতি ছাড়া রবার্টের দেশের বাইরে সফরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এবং বলেছিলেন, তদন্তকারী কর্মকর্তারা যখনই তলব করবেন, তখনই রবার্টকে হাজির হতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কংগ্রেসপ্রিয়াঙ্কা গান্ধীভারতরবার্ট ভদ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারত ম্যাচে খেলতে শ্রীলঙ্কার অনুরোধ ‘রাখবে না’ পাকিস্তান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT