চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি মামলায় দণ্ডাদেশ থেকে খালাস পেলেন এরশাদ

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:২৪ অপরাহ্ন ০৯, মে ২০১৭
আদালত
A A
এরশাদ

রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া উপহার সামগ্রী আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগে করা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা থেকে খালাস পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিচারিক আদালতের দেয়া সাজার বিরুদ্ধে এরশাদের করা আপিল মঞ্জুর করে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রায় ঘোষণা করেন।

গত ২৭ মার্চ এই মামলায় সাজার বিরুদ্ধে করা আপিল ও এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল একসঙ্গে শুনানির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে একটি নতুন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এর আগে এরশাদের আপিল শুনানি শেষে গত ২৩ মার্চ রায়ের দিন ধার্য থাকলেও আসামির সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আরও দুটি আপিল অনিষ্পন্ন থাকায় সেদিন আর রায় না দিয়ে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ।

রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া উপহার সামগ্রী আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি সেনানিবাস থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো।

বিচারিক প্রক্রিয়া শেষে ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি এই মামলায় এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে এরশাদ আপিল করলে তার তিন বছরের কারাদণ্ড স্থগিত হয়ে যায়।

Reneta

এরপর ২০১২ সালে দুদক এই মামলায় পক্ষভুক্ত হয়। সর্বশেষ গত ২২ আগস্ট মামলার আপিলটি কার্যতালিকায় আনার জন্য হাইকোর্টে আবেদন করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি কার্যতালিকাভুক্ত হয়।

হাইকোর্টের আদেশে এই মামলায় এরশাদ বর্তমানে জামিনে আছেন বলে জানান আইনজীবী খুরশীদ আলম খান।

Jui  Banner Campaign
ট্যাগ: এইচ এম এরশাদহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

চ্যানেল আইয়ে ভিন্নধারার অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে তারেক রহমানের অঙ্গীকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT