চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সতর্ক সংকেত

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:০২ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ছবি

দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো ক্ষমতায়। সফলতা ও ব্যর্থতার নানা পর্যায়ের মধ্য দিয়ে দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরাসরি হস্তক্ষেপ ও বলিষ্ঠ পদক্ষেপের ফলে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে সংস্কারের পরে এবার শুরু হয়েছে যুবলীগে সংস্কার।

‘চ্যারিটি বিগিন্স অ্যাট হোম’ বলে ইংরেজি একটি প্রবাদ আছে, সেই ধারাতেই নিজের দলের মধ্যে থেকে আগাছা পরিষ্কারে মনোযোগী হয়েছেন বঙ্গবন্ধু কন্যা। ইতোমধ্যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে, পরিবর্তন এসেছে ছাত্রলীগের কেন্দ্রীয় শীর্ষ পদে। এরপরেই যুবলীগের শীর্ষ পদের কিছু নেতার বিরুদ্ধে নেয়া হচ্ছে কঠোর পদক্ষেপ।

এই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন অভিযোগে। নজরদারিতে আছে আরও কিছু চিহ্নিত নেতা, যারা নানা অনৈতিক ও আইন বহির্ভূত কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এর আগে পুলিশ-দুদকসহ সরকারি পর্যায়ে উর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধেও শক্ত পদক্ষেপ নিতে দেখা গেছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্নীতি আর অনৈতিকতার সঙ্গে জড়িতদের জন্য এটি একটি সতর্ক সংকেত বলে আমাদের মনে হয়েছে।

বৈশ্বিক নানা সূচকে বর্তমান সময়ে বাংলাদেশ একটি অগ্রসরমান ও সম্ভাবনাময় দেশ হিসেবে চিহ্নিত। কিন্তু ছোটবড় কিছু জটিলতা আর অব্যবস্থার কারণে মাঝে মাঝেই চলমান উন্নয়ন প্রবাহ ব্যাহত হয়। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এইসব সংস্কার কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই।

জনগণের সেবা করার জন্য সাংবিধানিক যে দায়িত্ব, তা ঠিকভাবে পালন করলে দেশের জনগণসহ সর্বক্ষেত্রে উন্নয়ন অবশ্যম্ভাবী। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে কিছু উদাহরণ তৈরি হলে প্রজাতন্ত্রের বিভিন্ন অংশ ধীরে ধীরে সঠিক পথে আসবে বলে আমাদের ধারণা।

Reneta

সেইসঙ্গে আমাদের আশাবাদ, দুর্নীতি-অনৈতিকতাসহ কোনো নেতিবাচক বিষয়ের সাথে আপোষ না করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবস্থান ও পদক্ষেপ, তা যেন থেমে না যায়। তাহলেই দেশের বিভিন্ন ক্ষেত্রে আসবে কাঙ্খিত সফলতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাসিনোতে অভিযানছাত্রলীগযুবলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাতার পাকিস্তানিদের ‘অন অ্যারাইভাল ভিসা’ স্থগিত করেছে

এপ্রিল ২, ২০২৬

ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২, ২০২৬

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT