চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির টাকায় বিলাসী জীবনযাপন মেনে নেয়া হবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

দুর্নীতির টাকায় কেউ বিলাসী জীবন যাপন করলে জণগণ তা মেনে নেবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: আমরা মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব। অসৎ পথে উপার্জনের বিরিয়ানি থেকে সৎ পথের নুন ভাত ভালো।

তিনি বলেন: এই দুর্নীতিবাজরা যেন আর ক্ষমতার আসতে না পারে, সেজন্য দেশের মানুষকে সতর্ক করতে হবে। দুর্নীতিবাজরা যেন আর ক্ষমতায় আসতে না পারে।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এসময় তিনি বলেন: আমাদের মূল নীতি হচ্ছে কেউ পেছনে থাকবে না। দেশের কোনো মানুষ পেছনে পড়ে থাকবে না। এদেশ দারিদ্রমুক্ত হলে, দারিদ্র বিক্রি করে যারা চলতো তাদের আঁতে ঘা লাগে, তারা অপপ্রচার করে। কেউ যেন অপপ্রচারের বিভ্রান্ত না হয় সেই দিকটা আমাদের সকলের মাথায় রাখতে হবে।

আওয়ামী লীগ সরকারের আমলে সরকার গৃহীত আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন: বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য যা যা করণীয় তা আমরা করে যাচ্ছি এবং করে যাবো। এমন একটা সময় ছিলো যখন মানুষ এক বেলা খেতে পেত না, এটা খুব বেশি দিন আগের কথা নয়। ১০-১১ বছর আগের কথাটিই আপনারা চিন্তা করুন তখন দেশের অবস্থা কী ছিলো, এখন আর সেই অবস্থা নাই।

তিনি আরও বলেন: সম্প্রতি ২৩টা উপজেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের উদ্বোবধন আমরা করলাম এবং ৭টি নতুন বিদ্যুৎ কেন্দ্র আমরা করলাম। সেখানে একটি উপজেলা একদম দুর্গম এলাকা, সেখানকার এক বোন বললেন তার গ্রামে তিনি বিউটিফিকেশনের কাজ করেন। এই বিদ্যুৎ পৌঁছে গেছে বলে তার কাজ আরও সহায়ক হবে। মাননীয় স্পিকার আপনি চিন্তা করেন, গত এক দশকে মানুষেয় জীবন যাত্রার কতোটা পরিবর্তন ঘটেছে।

Reneta

প্রধানমন্ত্রী যোগ করেন: একটা ইউনিয়নে সেখানেও বিউটিফিকেশনের কাজ হয়। একটি মেয়ে সেই কাজ করে তার খাবার মতো উপার্জন করছে। আমাদের গৃহিত পদক্ষেপের সুফলটা যে গ্রামগঞ্জে পৌঁছে গেছে। সেটাই হচ্ছে বড় কথা।

পেঁয়াজের মূল্যের ক্রমাগত উর্ধ্বগতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন: পেঁয়াজের একটি সংকট দেখা দিয়েছে, এটি মোকাবিলা করায় আমরা দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করছি। কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম এত কেনো বেড়ে গেলো সেটা দেখা হচ্ছে। আমি তদন্ত করে দেখতে বলেছি। কেউ মজুদ করে পেঁয়াজের দাম বাড়াচ্ছে কিনা।

পেঁয়াজের মজুতদারদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন: পেঁয়াজ চলে আসছে। আর মাত্র এক-দুই দিন। এরপর যারা মজুদ করেছে, তারা কি করে দেখতে চাই। এটা বেশি দিন রাখা যায় না, পচে যায়। শুনছি অনেকে নষ্ট পেঁয়াজ শুকানোর চেষ্টা করছেন।

এসময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি কথা তুলে ধরে বলেন: আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খান, জিয়া, এরশাদ, খালেদা করেছেন ষড়যন্ত্র করেছে, কিন্তু পারেনি। কিন্তু আমাদের কিছু করতে পারেনি। কারণ, আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মানুষের মাঝে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনাস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT