চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় আইএমএফ প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০১৫
অর্থনীতি
A A

এবার কাঠগড়ায় দাঁড়াতে হবে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফের প্রধান ক্রিস্টিন লাগার্দেকে। অভিযোগ, বছর আটেক আগে নিয়ম ভেঙে ফ্রান্সের এক প্রভাবশালী ব্যবসায়ীকে প্রচুর অর্থ পাইয়ে দিয়েছিলেন তিনি।

ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী ও আইএমএফের প্রধান ডমিনিক স্টাস কানকেও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিলো। তবে কান দাঁড়াতে হয়েছিলো যৌন নির্যাতনের মামলায়। এই নিয়ে পরপর দুজন আইএমএফ প্রধানকে দুটি ভিন্ন কারণে কাঠগড়ায় দাঁড়াতে হলো।

লাগার্দে সেই সময় ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সরকারের অর্থমন্ত্রী ছিলেন। কী পরিমাণ অর্থ? আর তা কাকে পাইয়ে দিয়েছিলেন লাগার্দে?

তার বিরুদ্ধে অভিযোগ, প্রভাবশালী ফরাসি ব্যবসায়ী বার্নার্ড তাইপেকে ৪০৪ মিলিয়ন ইউরো বা ৪৩৮ মিলিয়ান মার্কিন ডলার পাইয়ে দিয়েছিলেন ফ্রান্সের সাবেক এই অর্থমন্ত্রী।

১৯৯৩ সালে ওই ব্যবসায়ী তাইপে বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম সংস্থা ‘অ্যাডিডাস’-এ থাকা তার বড় অঙ্কের শেয়ার ছেড়ে দিয়েছিলেন। তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর সমাজতন্ত্রী সরকারের ক্যাবিনেট মন্ত্রী হওয়ার জন্য। পরে ২০০৭ সালে নির্বাচনে জিততে সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকেও প্রচুর সাহায্য করেছিলেন তাইপে।

‘অ্যাডিডাসের’ বড় অঙ্কের শেয়ার ছেড়ে দেয়ার ক্ষতি পুষিয়ে দিতেই তাইপেকে এই পরিমাণ অর্থ লাগার্দে পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএমএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ চলছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT