চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত সাকিবকে নিয়ে শুধুই আক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জয়ে সবচেয়ে বড় অবদান সাকিব আল হাসানের। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক। কিন্তু ম্যাচ জেতানোর পরও সাকিবকে নিয়ে শুধুই আক্ষেপ সমর্থকদের।

সাকিবকে নিয়ে আক্ষেপটা দুইপক্ষেরই। একপক্ষের আক্ষেপ তিনি ম্যাচসেরার পুরস্কার না পাওয়ায়। আরেকপক্ষের আক্ষেপ এমন সাকিবকে নাইটদের দলে ধরে না রাখায়।

পুরো ম্যাচের কৃতিত্বস্বরূপ ম্যাচসেরার পুরস্কারটা ওঠার কথা ছিল সাকিবের হাতেই। কিন্তু সেই জায়গায় অস্ট্রেলিয়ান তারকা বিনি স্ট্যানলেকের নাম ঘোষণা করা হয়, এতে অবাক হয়েছেন অনেকেই।

স্ট্যাটলেককে ম্যাচসেরা ঘোষণার পর শুরু হয় দুজনের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ। চার ওভার বল করেছেন সাকিব। ২১ রানে ২ উইকেট, টি-টুয়েন্টিতে নিশ্চয়ই প্রশংসা পাওয়ার দাবিদার।

সাকিব উইকেটগুলোও নিয়েছেন এমন ব্যাটসম্যানদের, যাদের কেউ একজন ভয়ংকর হয়ে উঠলে ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারত সানরাইজার্সের। ৩৪ বলে ৪৯ রানের ইনিংস খেলে ভয়ঙ্কর হয়ে ওঠা ওপেনার ক্রিস লিনকে নিজের একার কৃতিত্বে সাজঘরে ফেরান সাকিব। বোলিংয়ের পাশাপাশি লিনের উইকেট নিতে দৃষ্টিনন্দন এক ক্যাচ উপহার দেন। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে দেখার মতো এক ক্যাচ ধরেন তিনি। ভয়ংকর হয়ে ওঠার আগে সুনীল নারিনকেও মাত্র ৯ রান করার পর সাজঘরের পথ ধরতে বাধ্য করেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। দারুণ এক ক্যাচের মাধ্যমে সুভমান গিলকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান।

এখানেই শেষ নয়, ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে সানরাইজার্স যখন ধুঁকছে, তখনই কেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন সাকিব। ২১ বলে ২৭ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।

Reneta

অন্যদিকে চার ওভার বল করে অস্ট্রেলিয়ান পেসার বিনি স্ট্যানলেকও ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ের সুযোগ পাননি। মাঠে নেই অন্য কোনো ফিল্ডিং নৈপুণ্য। তবুও ম্যাচসেরা তিনি। সানরাইজার্সের পক্ষে ৪৪ রানে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। ম্যাচসেরার পুরস্কারটা তার নামে হলেও মেনে নেয়ার মতো কারণ ছিল। কিন্তু কিসের নিরিখে সাকিবকে বাদ দিয়ে স্ট্যানলেককে নির্বাচিত করা হল, ভেবে অবাক হয়েছেন অনেকেই। সব মিলিয়ে হতাশ সাকিবভক্তরা।

এটা গেল একপক্ষে আক্ষেপ। সাকিবকে নিয়ে হা-হুতাশ করা অন্যপক্ষ অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা। এমন একজন অলরাউন্ড পারফর্মারকে দলে ধরে না রাখায় হতাশ তারা। বাংলাদেশ তারকাকে নিয়ে কলকাতার আফসোসটা টের পাওয়া যায় সেখানকার দৈনিক পত্রিকারগুলো শিরোনামের মধ্য দিয়েই।

নাইটদের হারের পর আনন্দবাজার শিরোনাম করেছে- ‘কেকেআরের কাঁটা প্রাক্তন তিন নাইট।’ আর এবেলার শিরোনাম- ‘বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে নাইট শিবিরে ধাক্কা দিলেন সেই সাকিবরা।’ ‘এই সময়’ পত্রিকার শিরোনামটাই সবচেয়ে নজরকাড়া- ‘বাতিল বাঙালির নববর্ষের প্রতিশোধ।’

কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফসহ ভারতের বেশিরভাগ বড় বড় পত্রিকার শিরোনাম ছিল সাকিব আল হাসানকে ফোকাস করেই।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএললিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin1

সর্বশেষ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬

হান্ড্রেডে ভারতীয় মালিকানার দলে জায়গা পাবে না পাকিস্তানিরা?

ফেব্রুয়ারি ২০, ২০২৬

র‌্যাবের ৬৪ সিসি ক্যামেরা ও স্পেশাল ফোর্স প্রস্তুত

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT