চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকের গোয়েন্দা নজরদারি বেড়েছে, প্রস্তুত আর্ম ইউনিট

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৬:০৯ অপরাহ্ন ১১, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ( ফাইল ফটো)

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ( ফাইল ফটো)

বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর, অধিদপ্তরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ওপর নজরদারি করতে কাজ করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দারা। জরুরী অবস্থা মোকাবেলায় প্রস্তুত রয়েছে দুদকের নিজস্ব আর্ম ইউনিটও।

সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন: আমরা গোয়েন্দা বিভাগ গঠন করেছি। তারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।দুর্নীতি যাতে না ঘটে, সে জন্য আমাদের গোয়েন্দা কর্মকর্তারা যে সকল জায়গায় মানুষের আক্ষেপ, ঘুষ দুর্নীতি হয় হয় বলে পাবলিক পারসেপশন আছে এমন এমন দপ্তর, মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আমাদের গোয়েন্দারা কাজ করছে।

দুর্নীতিবাজদের কর্মকর্তাদের সতর্ক করে দুদক চেয়ারম্যান বলেন: গোয়েন্দা হিসেবে তারা ছদ্মবেশে যায়, দুদকের মনোগ্রাম নিয়ে নয়। এ জন্য সবার উদ্দেশ্যেই বলি যে, কখন কোন দুর্নীতিবাজের বিরুদ্ধে কাজ করছে গোয়েন্দারা আপনি টের পাবেন না। তাই সবাইকে বলি, দুর্নীতির মাত্রা যাতে কমে সে জন্য সবাই এক হয়ে দুর্নীতিকে না বলি।কারণ গোয়েন্দারা কখন কী রিপোর্ট দেবে সেটা কিন্তু আপনারা জানেন না। অদৃশ্য হাত কিন্তু আপনার ওপর কাজ করছে।

গোয়েন্দাদের কর্মকৌশল ও উপকরণ সম্পর্কে বিস্তারিত না বললেও ফোন ট্রাকিং, ওয়াকিটকি, ভিডিও করার বিভিন্ন ডিভাইস থাকে তার সব কিছু নিয়েই তারা কাজ করবেন বলে জানান দুদক চেয়ারম্যান।

গোয়েন্দা ইউনিটে লোকবল অপ্রতুল থাকলেও প্রয়োজনে আরও নিয়োগ দেওয়া হবে জানিয়ে ইকবাল মাহমুদ বলেন: প্রাথমিকভাবে আমাদের ছয়জন কর্মকর্তা কাজ করছেন। আমরা জানি সংখ্যাটা অপ্রতুল। কিন্তু আমাদের সাংগঠনিক কাঠামো পাশ হয়েছে। এখানের কাজ কর্ম বুঝে হয়তো আরও লোক নিয়োগ দেওয়া হবে।

Reneta

দুদক আর্মস ফোর্স
বড় বড় দুর্নীতিবাজদের তাৎক্ষণিকভাবে ধরতে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য ২০ জনের একটি আর্মস ইউনিট গঠন করেছে দুদক। যার নেতৃত্বে থাকছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার।

আর্মস ইউনিট প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন: রাত বিরাতে বিভিন্ন জরুরি প্রয়োজনে আমাদের আর্মস ফোর্সের দরকার হয়। কিন্তু সব সময় সেটা থানা থেকে চাওয়া যায় না। কারণ তারা অলরেডি স্ট্রেসড। তারা রাত দিন ২৪ ঘণ্টা কাজ করেন। তারপরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আসতে পারাটা অত সহজ ব্যাপার নয়। তাই আমরা মনে করি, আমাদের যদি নিজস্ব ফোর্স থাকে তবে অন্তত ঢাকায় বড় বড় দুর্নীতিবাজদের ধরতে সুবিধা হবে।

‘আমরা বিশ জনের একটি দল চেয়েছিলাম। আমরা খুবই খুশী যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এ সহযোগিতাটা পেয়েছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: দুদক চেয়ারম্যানদুর্নীতি দমন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT