চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই শাহ আলমের দ্বন্দ্বে প্রাণ গেল দুই যুবকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর রায়পুুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রায়পুরার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি মধ্যপাড়ার মরফত আলীর ছেলে সাদির মিয়া (১৯) এবং উত্তরপাড়ার আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও বিরোধ চরম আকার ধারণ করে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বড় শাহ আলমের লোকজন কাচারিকান্দী উত্তরপাড়ায় অতর্কিত হামলা চালায়। সেসময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে প্রতিপক্ষের গুলিতে হিরণ মিয়া (৩৫) নিহত হয়।

পরে সকাল ৭টার দিকে আবার বড় শাহ আলমের লোকজন মাধ্যপাড়ায় দেশীয় অস্ত্র, টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। সেখানেও প্রতিপক্ষের গুলিতে সাদির মিয়া (১৯) নামে একজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত দুইজন ছোট শাহ আলমের পক্ষের লোক।

Reneta

আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আধিপত্য বিস্তারনরসিংদীনিহত ২সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সংসদে ‘ব্রেভ বার্মা আইন’ পাশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ক্রিকেটীয় ব্যস্ততা, বোর্ড পরীক্ষা দেবেন না সূর্যবংশী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল ঘিরে অপতথ্য ছড়ানো হচ্ছে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT