চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই লাখ রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে সৌদি সরকারের খাদ্য সামগ্রী বিতরণ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৫৭ অপরাহ্ন ০৮, জুন ২০২১
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে সৌদি সরকারের পক্ষ থেকে দু্ই লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ও বাংলাদেশী দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ৮০ হাজার পরিবারের মাঝে সপ্তাহব্যাপী খাদ্য সামগ্রী বিতরন শুরু হয়েছে।

কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে, মুসলিম ওয়ার্ল্ড লীগের সহযোগিতা ও আল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মানবিক সহায়তা কার্যক্রম চলবে।

আজ সকালে উখিয়ার কুতুপালং ১০নং ক্যাম্পসহ বেশ কয়েকটি রোহিঙ্গা শিবিরে প্রথমদিনের খাদ্য সামগ্রী বিতরন সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এছাড়া অন্যান্যদের মধ্যে কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের সিনিয়র অফিসার ড. তাহা বিন ওমর আল খতীব ও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুর্কী সাঈদ আল গামেদী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণের বিশাল এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের স্থানীয় নাগরিকসহ উখিয়ার কুতুপালং ও ভাসানচরে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের দুই লাখ রোহিঙ্গা শরণার্থী উপকৃত হবে বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে।

Reneta

এনজিও এ্যাফেয়ার্স ব্যুরোসহ সংশ্লিষ্ট সরকারী সংস্থার সাথে সমন্বয়পূর্বক খাদ্য প্যাকেট বিতরণ কার্যক্রমটি তত্বাবধান করছেন আল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয়দের মাঝে ইতিপূর্বে বাংলাদেশ সরকারের সহায়োগিতায় আরও একাধিকবার সৌদি সরকারের এই মানবিক সহায়তা প্রদান করা হয়। যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Jui  Banner Campaign
ট্যাগ: খাদ্য সামগ্রীসৌদি সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT