সাম্প্রতিক দুই বিদেশী হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ বিকালে নিজ ফেসবুক পেজে এক স্টাটাসে জয় এমন দাবি করেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন: একটা খুব নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জেনেছি যে বাংলাদেশে সাম্প্রতিক বিদেশী হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত।
অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশী সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে।
লন্ডন বিএনপির ভেতর থেকেই এই তথ্য এসেছে।







