চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুই বাংলায় এই ভালোবাসা খুব কম লোকের নসীব হয়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছেন দেশের তারকা অভিনেতা মোশাররফ করিম, এ খবর কারো অজানা নয়। নতুন খবর হলো, মোশাররফ অভিনীত সেই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে সদ্য। যা প্রশংসিত হচ্ছে কলকাতার মানুষের কাছে। শুধু তাই নয়, ট্রেন্ডিংয়েও পাঁচ নম্বরে সেই ট্রেলার।

মোশাররফ করিম অভিনীত কলকাতার সেই ছবির নাম ‘ডিকশনারি’। যা নির্মাণ করেছেন পশ্চিম বঙ্গের দাপুটে অভিনেতা, নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসু। প্রায় দশ বছর পর কোনো নতুন সিনেমা নির্মাণ করলেন তিনি।

‘ডিকশনারি’র সম্পাদনা করেছেন কলকাতার অনির্বাণ মাইতি। ছবিটির সম্পাদনাসূত্রেই অভিনেতা মোশাররফ করিমের সাথে পরিচয়। যদিও চ্যানেল আই অনলাইনকে এই সিনেমা সম্পাদক আগেই জানিয়েছেন, ‘মোশাররফ করিম আমার ভীষণ পছন্দের অভিনেতা।’

‘ডিকশনারি’র ট্রেলার উন্মোচনের পর ২৪ ঘন্টায় দেড় লাখের বেশি মানুষ শুধু ইউটিউবেই দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দেখেছেন অসংখ্য মানুষ। আর এই উপলক্ষেই যেন পশ্চিম বঙ্গেও মোশাররফ করিমের ভক্ত অনুরাগীদের দেখে নিতে পারলেন সকলে।

তাইতো ফিল্ম সম্পাদক অনির্বাণ মাইতি বললেন, ‘অদ্ভুত প্রতিক্রিয়া দেখলাম ডিকশনারির ট্রেলার নিয়ে, গত ২৪ ঘন্টায় ভিউ দাড়িয়েছে লক্ষাধিক এবং পুরোটাই অর্গানিক। কোন বুস্ট হয়নি। ট্রেন্ডিংও আছে। এই দর্শকের সিংহভাগই মোশাররফ করিম ভক্ত। আমি জানতামই না কলকাতায় মোশাররফ করিম ফ্যান ক্লাব আছে! তারা মারাত্মক উৎসাহ দেখিয়েছে ছবিটির প্রচারে।

তিনি বলেন, ‘মোশারফ করিমের সাথে ব্রাত্যদা প্রথম যেদিন আলাপ করালেন সেদিনই এমনভাবে মিশে গেলেন যেন বহুদিনের পরিচিত। একজন শিল্পী বোধহয় সম্পূর্ণ হন তাঁর মানুষের সাথে মেশার ক্ষমতার মাধ্যমেই। এটার সুফল আমিও আমার জীবনে পেয়েছি।’

Reneta

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘সহজ পাঠের গপ্পো’র এই সম্পাদক মোশাররফ করিমের উদ্দেশে বলেন, ‘দুই বাংলায় এই ভালোবাসা খুব কম লোকের নসীব হয়েছে।’

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’। গল্প দুটির মতোই ছবিতেও দুটি স্তরে কাহিনি উঠে আসবে। আবির-নুসরাতকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। এ অংশটি ‘স্বামী হওয়া’ গল্পকে কেন্দ্র করে, অন্যদিকে ‘বাবা হওয়া’ গল্প অবলম্বনে পৌলমী-মোশারফের কাহিনি দেখানো হবে।

১২ ফেব্রুয়ারি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ ছবিটি।

ট্রেলারে ব্রাত্য বসুর ডিকশনারি

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাআবীরডিকশনারিনুসরাতপশ্চিমবঙ্গব্রাত্য বসুমোশাররফ করিমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT