ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশের হবিগঞ্জ জেলার দুই কৃষককে ধরে নিয়ে যাবার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রোববার সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এ ঘটনা ঘটে। দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দা করছেন নেটিজেনরা।







