চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময়ে সাকিবের পাশে শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ করার তথ্য গোপন রাখার কারণে সাকিব আল হাসানের আইসিসির নিষেধাজ্ঞা জারি হয়েছে। আগামি এক বছর কোনো ধরণের ক্রিকেটে দেখা যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। নিষেধাজ্ঞার খবরে স্তম্ভিত বাংলার ক্রিকেট প্রেমী মানুষ। সোশ্যাল মিডিয়ায় চলছে সাকিব ঝড়!

যার প্রায় পুরোটা জুড়েই সাকিব! তার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।

জনপ্রিয় এ নায়ক তার ভেরিফায়েড ফ্যান পেজে সাকিব আল হাসান প্রসঙ্গে লেখেন, বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবেন না! ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এমনটাই আশা করি।

সমব্যথি শাকিব আরো উল্লেখ করেন: সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই দুঃসময়ে আমি তার পাশে আছি, আশা করছি বাংলাদেশের প্রতিটি মানুষ তার পাশে থাকবেন।

সবার ভালেবাসায় বিশ্ব-ক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়, এমন আশাবাদ ব্যক্ত করে শাকিব বলেন: সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী। ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত। আশা করি সামনে সাকিব আমাদের আরো গর্বিত করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটলিড বিনোদনশাকিবশাকিব খানসাকিবসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT