চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে স্পিনাজ্জোলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ন ০৩, জুলাই ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

বেলজিয়ামের বিপক্ষে পাওয়া চোটে টুর্নামেন্ট তো শেষই, দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইতালির লিওনার্দো স্পিনাজ্জোলা। মঙ্গলবার সেমিতে আজ্জুরিদের ফাইনালের টিকেট কাটার মিশনে স্পেনের বিপক্ষে নিশ্চিতভাবেই থাকছেন না এ লেফটব্যাক।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার রাতের ম্যাচে ইউরোর দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারায় শিরোপা প্রত্যাশী ইতালি। সেরা চারে তাদের প্রতিপক্ষ স্পেন। যারা সেন্ট পিটার্সবার্গে প্রথম কোয়ার্টারে সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় রেখে, টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জিতে চারের টিকেট কেটেছে।

কোয়ার্টারে জিতে টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া ইতালির উজ্জ্বল জয়ের পিঠে কোচ রবের্তো মানচিনির জন্য দুশ্চিন্তা হয়ে এসেছে লিওনার্দো স্পিনাজ্জোলার চোট। টুর্নামেন্টজুড়েই অসাধারণ প্রদর্শনী দেখিয়ে ডিফেন্সে মানচিনির ভরসা হয়ে ছিলেন তিনি।

ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে দৌড়াতে দৌড়াতে মাঠে শুয়ে পড়েন স্পিনাজ্জোলা। শুরুতে হ্যামস্ট্রিংয়ের চোট মনে হলেও খেলা শেষে জানা যায় গোড়ালির রগে আঘাত পেয়েছেন। মাঠ থেকে কাতরাতে কাতরাতে স্ট্রেচারে বাইরে যেতে হয়েছে ইতালির ২৮ বছর বয়সী তারকাকে।

ইতালির গণমাধ্যম জানাচ্ছে, একিলিস টেন্ডনের গুরুতর এই চোটে কয়েকমাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে স্পিনাজ্জোলাকে। সেটা হতে পারে চার থেকে ছয় মাস পর্যন্তও।

ইতিমধ্যে রোমে ফিরে গেছেন স্পিনাজ্জোলা। ফুটবল ইতালিয়া তার মুখের কথা নিয়েই জানাচ্ছে, চোট সেরে দ্রুতই মাঠে ফিরতে প্রত্যয়ী স্পিনাজ্জোলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১ইতালি-বেলজিয়ামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

মার্চ ১২, ২০২৬

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT