চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ অনিশ্চয়তায় শিক্ষাজীবন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৩৩ অপরাহ্ন ৩০, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A

করেনা মহামারি বিশ্বব্যাপী বিস্তৃত হওয়ার সময় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। পরে পৃথিবীর দেশে দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে ধীরে ধীরে কিছু দেশে খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। কিছু দেশ বিভিন্নভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়। কিন্তু বাংলাদেশে টানা ৫০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবার বন্ধ দীর্ঘায়িত করা হলো।

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ১৩ জুন দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল। এর ফলে টানা প্রায় ১৫ মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

করোনাভাইরাস সংক্রমণের হার ৫ শতাংশের নিচে আসলে তবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ঠিক হবে না। শিক্ষামন্ত্রী বলেছিলেন: আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সরকারের যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সদিচ্ছা আছে তা শিক্ষক-কর্মচারিদের টিকা নেয়ার আহবানে বোঝা যায়। আগামী ১১ অগাস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাসের টিকা নিতে হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে নির্দেশনা দিয়েছে। সর্বশেষ জুনে স্কুল-কলেজে সরাসরি শিক্ষা কার্যক্রম চালুর যে পরিকল্পনা নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, পরিস্থিতির অবনতি হওয়ায় তাও ভেস্তে গেছে।

সভ্যতার চলমান ইতিহাসে এত দীর্ঘদিন শিক্ষাজীবনের দৈনন্দিনতা বন্ধ থাকেনি কোনও কালে। কিন্তু করোনা মহামারি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় আঘাতটি করেছে এই একটি জায়গায়। আমরা মনে করি সরকার দেশের ভবিষ্যত চিন্তা করে দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে কার্যকরী সিদ্ধান্ত নেবে। নতুবা দেশের ভবিষ্যত প্রজন্ম নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তার চেয়েও বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। মেধাশূন্য একটি বিকৃত জনগোষ্ঠি নিয়ে তখন আমাদের হারিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসশিক্ষাজীবনশিক্ষাপ্রতিষ্ঠানসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

নেশনস লিগ: কঠিন গ্রুপে ফ্রান্স-ইতালি-ইংল্যান্ড-স্পেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ।

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণা সমাপ্ত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে বিজয়ী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দেশ ও মানুষের সেবায় কাজ করার আহবান ডা.জাহিদ হোসেনের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: জাতীয় নির্বাচনে বিজয়ী ৭ নারী।

জাতীয় নির্বাচনে বিজয়ী হলেন যে সাত নারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির জয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT