চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লীতে বিজেপি হারছে তাতেই খুশি কংগ্রেস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দিল্লির বিধানসভা নির্বাচন ২০২০-র ভোটগণনা শুরু হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকেই। প্রাথমিক গণনার হিসেবে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে আম আদমি পার্টি(আপ)। তবে কংগ্রেস একটিও আসন না পেয়ে শোচনীয় অবস্থা, এই পরিস্থিতিতেও আম আদমি পার্টির কাছে বিজিপির হেরে যাওয়ার সম্ভবনা দেখে খুশি কংগ্রেস।

তবে একেবারে শুরুতে দেখা গিয়েছিল বিজেপি এগিয়ে গিয়েছে। কিন্তু সামান্য সময় পর থেকেই আম আদমি এগোতে শুরু করে। এখনও পর্যন্ত আম আদমি পার্টি ৫৭টির বেশি আসনে এগিয়ে। বিজিপি এগিয়ে মাত্র ১৩টি আসনে।

দিল্লির বিজেপি রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি বললেন, আমরা যা দেখছি তা এগজিট পোলের থেকে ভাল। আমি সমস্ত দলীয় কর্মীদের বলতে চাই আশা হারানোর কিছু হয়নি। অন্তত ২৭টি ক্ষেত্রে ব্যবধান মাত্র ৭০০-১০০০ ভোটের।’

গত বিধানসভা ভোটে (২০১৫ সালে) দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল (আপ)। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে চিত্রটা একদম উল্টো। ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৫টিতে এগিয়ে ছিল বিজেপি। পাঁচটিতে কংগ্রেস।

আপ একটিতেও নয়। লোকসভার সাতটি আসনের সাতটিতেই জেতে বিজেপি। ২০১৪ সালের লোকসভা ভোট, যে ভোটে জিতে প্রথম বার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, সেই ভোটেও বিজেপি দিল্লিতে সাতে সাত জিতেছিল। কিন্তু পরের বছরই বিধানসভা ভোটে আপ স্রোতে ভেসে গিয়েছিল বিজেপি।

ফলে বুথফেরত সমীক্ষার আভাস অনুযায়ী কেজরির দলই ফের দিল্লির ক্ষমতায় ফেরে নাকি সব হিসেব উল্টো করে বিজেপি আসতে চলেছে, তা জানার জন্য অপেক্ষা আর মাত্র কয়েকটা ঘণ্টার।

Reneta

গত শনিবার দিল্লিতে ইভিএম পদ্ধতিতে ভোট দেয় ভারতীয় জনতা। মঙ্গলবার ভোটগণনা শুরু সকাল আটটায়।

Jui  Banner Campaign
ট্যাগ: আম আদমি পার্টিকংগ্রেসভারতীয় জনতা পার্টি বিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT