সিরিজ জয়ের আশা নিয়ে দিল্লি ছেড়ে রাজকোট পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার সেখানে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।
স্থানীয় সময় দুপুর দেড়টায় রাজকোট পৌঁছায় টিম টাইগার্স। আগের রাতেই ম্যাচ খেলায় ভ্রমণের দিন অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট।
রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে লিড নিয়েছে বাংলাদেশ।
রাজকোটে জয় এলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ১০ নভেম্বর, নাগপুরে।








