করোনাভাইরাসের নতুন ধাক্কা সামলাতে দিল্লির প্রাইভেট অফিসগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্মীদের জরুরি পরিসেবা ব্যতীত অন্যান্য কার্যক্রম ঘরে বসেই সারার আদেশ দিয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ)।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাইভেট ব্যাংক, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ওষুধ শিল্প প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, আইনজীবীদের অফিস ও কুরিয়ার সার্ভিস এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।
দিল্লিতে গত সপ্তাহ থেকে রেস্টুরেন্ট ও বার বন্ধ রয়েছে।
দিল্লিতে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে এতে করে আগামী এক সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আঘাত আনতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দর জৈন।
শহরটিতে গতকাল ১৯ হাজার জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছে।







