চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিবারাত্রির টেস্টে প্রথম দিনে ভারতের আধিপত্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ন ১২, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রেয়াস আইয়ারের ব্যাটিংয়ে ভর করে বেঙ্গালুরুর স্লো উইকেটে প্রথম ইনিংসে ২৫২ রানের বেশি তুলতে পারেনি ভারত। তবে স্বাগতিকদের ছোট সংগ্রহকে শ্রীলঙ্কান ব্যাটারদের কাছে পাহাড়সম বানানোর কাজটি করেছেন বোলাররা। বুমরাহ-শামির তোপে প্রথম দিন শেষে চালকের আসনে ভারত।

দিবারাত্রির টেস্টে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ১৬৬ রানে এগিয়ে আছে ভারত। স্বাগতিকদের ২৫২ রানের জবাবে প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে শ্রীলঙ্কা।

শনিবার চিন্বাস্বামী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে স্লো উইকেটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। রান আউট হয়ে ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফেরেন আয়ারওয়াল। ১৫ রান করে রোহিত কাটা পড়েন এম্বুলডেনিয়ার ঘূর্ণিতে।

তৃতীয় উইকেটে হনুমা বিহারীকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন বিরাট। দলীয় ৭৬ রানে হনুমার উইকেট হারায় ভারত। পরের ওভারে বিরাটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডি সিলভা। ২৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন পান্ট।

তবে উইকেটের এক পাশে যখন আসা-যাওয়ার মিছিল অপর প্রান্ত আগলে ব্যাটিং করে যাচ্ছিলেন আইয়ার। ১০ চার ও ৪ ছক্কায় ৯২ রান করে তিনি আউট হন জয়বিক্রমার বলে। ২৫২ রানে থামে ভারতের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নিয়েছেন এম্বুলডেনিয়া ও জয়বিক্রমা। দুটি উইকেট পেয়েছেন অভিজ্ঞ পেসার সুরাঙ্গা লাকমাল।

Reneta

জবাবে ব্যাট করতে নেমে বুমরাহ-শামির বোলিং তোপের সামনে অসহায় আত্মসমর্পণ করেন শ্রীলঙ্কান ব্যাটাররা। ১৪ রানেই প্রথম ৩ উইকেট হারায় সফরকারীরা।

পুরো সেশেনে ব্যাট হাতে একমাত্র ম্যাথিউস ছাড়া কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। দিনের শেষভাগে ৪৩ রান করা ম্যাথিউসকে সাজঘরে ফেরান বুমরাহ। ১৩ রানে অপরাজিত আছেন নিরোশান ডিকাভেলা।

Jui  Banner Campaign
ট্যাগ: আইয়ারবুমরাহম্যাথিউসলিড স্পোর্টসশামি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT