চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিপীকা-রণবীর ম্যাজিকে ‘বাজিরাও মাস্তানি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ পূর্বাহ্ন ১৫, জুলাই ২০১৫
বিনোদন
A A

জাঁক-জমকের সেট আর বিপুল বাজেটের সাথে তারকার মেলা নিয়ে আবারও বক্স অফিসে ঝড় তুলতে ‘বাজিরাও মাস্তানি’ আসছে। ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা নায়ক রণবীর সিং তার টুইটার অ্যাকাউন্ট থেকেও দিলেন ঝড়ের পূর্বাভাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে প্রচারণার পালা শুরু করেছে ‘বাজিরাও মাস্তানি’।

সহঅভিনেত্রী হিসেবে রণবীরের সঙ্গে ‘বাজিরাও মাস্তানি’-তে রূপ-অভিনয়ের ঝলকানি দেখাতে কিছুটা ভিন্ন বেশে দেখা যাবে অভিনেত্রী দিপীকা পাড়ুকোনকে। যোদ্ধার জবরজং সাজে তীর হাতে নিশানা করতে দেখা যাচ্ছে তাকে প্রকাশিত ছবিতে। আর ভক্তদের মন তোলপাড় করতে আবেদময়ী প্রিয়াঙ্কা চোপড়া থাকছেন প্রেম-সংঘাতের অধিষ্ঠাত্রী হয়ে।

তারকার হাট, বাজেট আর সেট… সব মিলিয়ে এটি যে বলিউডের নামী পরিচালক সঞ্জয় লীলা বানসালির ছবি তা বলিউড দর্শকদের নতুন করে বলবার কিছু নেই।

শুক্রবার থেকে অনলাইনে ‘বাজিরাও মাস্তানি’ ছবিটির ট্রেইলার দেখা যাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা এরস এন্টারটেইনমেন্ট।

ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি পাবে ‘বাজিরাও মাস্তানি’। একই দিন রোহিত শেঠী পরিচালিত শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’ ছবিটিও মুক্তি পাবে। আর তখনই দেখা যাবে বলিউড তারকা পরিচালক ও অভিনয় শিল্পীদের আসল ‘মাস্তানি’।

Jui  Banner Campaign
ট্যাগ: দিপীকা পাড়ুকোনপ্রিয়াঙ্কা চোপড়াবাজিরাও মাস্তানিরণবীর সিংসঞ্জয় লীলা বানসালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT