চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনের শেষটা রাঙাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে লড়াই হয়েছে সমানে সমান। প্রথম সেশনে প্রোটিয়া আধিপত্যের পর দ্বিতীয় সেশন থেকেই জবাব দিতে শুরু করে বাংলাদেশ। দিনের শেষভাবে তাইজুল-খালেদের নৈপুণ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

সেন্ট জর্জেস পার্কে শুক্রবার টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া দলনেতা এলগার। প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ২৭৮ রান তুলেছে তার দল। ১০ চারে দিনের সর্বোচ্চ ৭০ রান করেছেন প্রোটিয়া অধিনায়ক।

সকালে টসে হেরে বোলিংয়ে নেমে তৃতীয় ওভারে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। খালেদের করা ফুল লেন্থের বল এরউইর পায়ে লাগলে নট আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা যায় আউটই ছিল সেটি!

দ্বাদশ ওভারে আঘাত হানেন খালেদ। এরউইকে লিটনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান ডানহাতি পেসার। ৫২ রানে উদ্বোধনী জুটি ভাঙে সাউথ আফ্রিকার।

১ উইকেটে প্রথম সেশন শেষ করা প্রোটিয়ারা দ্বিতীয় সেশনের শুরুতে এলগারের উইকেট হারায়। ৭০ রান করে প্রোটিয়া অধিনায়ক অধিনায়ক ফেরেন তাইজুলের বলে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে।

মাঝে বৃষ্টির বাধায় প্রায় বিশ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। তৃতীয় উইকেটে বাভুমাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন পিটারসেন। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে ৬৪ রানে তাইজুলের বলে এলবিডব্লিউ হন পিটারসেন।

Reneta

চতুর্থ উইকেটে রিকেলটনের সাথে ৮৩ রানের জুটি গড়েন বাভুমা। এবারও ব্রেক থ্রু এনে দেন তাইজুল। ৪২ রানে করা রিকেলটনকে ফেরান ইয়াসিরের ক্যাচ বানিয়ে।

পরে স্কোরবোর্ডে চার রান যোগ করতে বাভুমার থাকা উইকেট হারায় প্রোটিয়ারা। নতুন বল পেয়ে তাকে সাজঘরে ফেরান ফেরান খালেদ। ১৬২ বলে ৭ চারে ৬৭ রান করেছেন ডানহাতি ব্যাটার।

বদহজমের কারণে ৭৪ তম ওভারে মাঠ ছাড়েন লিটন দাস। বদলি উইকেটকিপার হিসেবে মাঠে আসেন নুরুল হাসান সোহান।

প্রথম দিন শেষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল। ৭৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাহাতি স্পিনার। বাকি ২ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: এরউইএলগারখালেদতাইজুলপিটারসেনবাভুমালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মূল্যস্ফীতি মোকাবিলায় অপরিবর্তিত সুদহার, কড়াকড়ি নীতি বহাল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT