চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে নানা প্রতিশ্রুতিসহ ভোটারদের কাছে দিনাজপুরের প্রার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ন ২৭, ডিসেম্বর ২০১৮
জনপদ, দিনাজপুর
A A

নির্বাচনী প্রচার প্রচারণার শেষ মুহূর্তে জমে উঠছে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের নির্বাচনী প্রস্তুতি। ভোটের আশায় প্রার্থীরা দিন-রাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট প্রাপ্তির আশায় প্রতিদ্বন্দ্বীর ভোট ব্যাংকেও হানা দিচ্ছেন। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

প্রাকৃতিক খনিজ সম্পদ বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া পাথরখনি ও দেশের একমাত্র কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এই অঞ্চলে। এছাড়াও রয়েছে দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন পার্বতীপুর রেল জংশন। বাংলাদেশের ১০ নম্বর ও দিনাজপুর-৫ আসন গঠিত ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে।

দিনাজপুর ৫ আসন থেকে একাদশ জাতীয় নির্বাচনে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন, ক্ষমতাশীন দলের হেভিওয়েট প্রার্থী ৬ বারের নির্বাচিত এমপি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ও ঐক্য ফ্রন্ট জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হকসহ ৬ জন প্রার্থী।

এ আসনটি মহাজোটের উম্মুক্ত থাকায় জাতীয়পার্টি (এরশাদ) এর প্রার্থী সামিউল সামিও ভোট চেয়ে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ আসনে ভোটারদের সংসদ নির্বাচন নিয়ে রয়েছে নানান রকম ভাবনা। সাধারণ মানুষ এই আসনে এমন একজন প্রার্থী নির্বাচিত করতে চান, যিনি এলাকার উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করবে।

এই আসনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী ক্ষমতাসীন দলের হেভিওয়েট প্রার্থী, ৬ বারের নির্বাচিত এমপি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হক মনে করেন, সুষ্ঠু নির্বাচন হলে সব আসনেই ধানের শীষ বিজয়ী হবে। কিন্তু উদ্বেগ-উৎকন্ঠার মধ্য দিয়ে ভোটযুদ্ধে লড়তে হচ্ছে এমন অভিযোগ তার। বর্তমানে এ আসনটি রয়েছে আওয়ামী লীগের দখলে।

দিনাজপুর ৫ আসনে মোট ৩ লাখ ৯৯ হাজার ২’শ ৬৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে ২ লাখ ৩১ জন পুরুষ এবং ১ লাখ ৯৯ হাজার ২৩৩ জন নারী ভোটার। নতুন ভোটার রয়েছে ৪৩ হাজার ৫৭৯ জন।

Reneta

এ অাসনের সাধারণ খেটে খাওয়া মানুষেরা রাজনীতির বাইরের সমিকরণে বিশ্বাসী। তারা বলছেন, সব প্রার্থীরা ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে আর খুঁজে পাওয়া যায় না। আবার নতুন প্রজন্মের প্রত্যাশা এই অঞ্চলে দুইটি খনির পাশাপাশি রয়েছে তাপ বিদ্যুৎ কেন্দ্র যদি এই প্রতিষ্ঠানগুলোতে বেশি বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করা যায় তবে বেকার সমস্যার সমাধান হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনদিনাজপুরনির্বাচনী প্রচারণা
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT