চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ৮ লাখ মুসল্লি নিয়ে এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামাতের প্রস্তুতি

শাহ আলম শাহীশাহ আলম শাহী
২:৫২ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০২২
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়েছে, এবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ৮ লাখ মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা দিনাজপুর সদর আসনের এমপি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

হুইপ ইকবালুর রহিম বলেন, শোলাকিয়ার চেয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান আয়তনের দিক দিয়ে চারগুণ বড়। আয়তনে ২২ একর গোর-এ-শহীদ বড় ময়দান। করোনার কারণে গত দুই বছর জামাত বন্ধ থাকলেও এর আগের ঈদ জামাতগুলোতে এক সাথে ৫ থেকে ৬ লাখ মুসল্লি নামাজ আদায় করেছে।

এবার আরো অনেক বেশি মুসল্লি নামাজ আদায় করবে বলে আশা করা যাচ্ছে। তবে, এক সাথে আট লাখ মানুষের জামাত আদায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। এ জন্যে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শরিফুল ইসলাম,  পুলিশ সুপার আসলাম উদ্দিন, সিভিল সার্জন ডা. এইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের নামাজদিনাজপুররমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT