চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনব্যাপী শুরু ব্যান্ড ফেস্টের ৭ম আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে, স্বল্প পরিসরে শুরু হয়েছে দিনব্যাপী ‘ফ্রেশ প্রিমিয়াম টি ৭ম ব্যান্ড ফেস্ট ২০২০’।

প্রতি বছরের ১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে এই উৎসবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজির হয়ে থাকে দেশের সেরা ব্যান্ড দল ও শিল্পীরা। চলে দিনব্যাপী ব্যান্ড গানের উৎসব। যে গানগুলোতে মেতে থাকে হাজারো দর্শক শ্রোতা। মহামারী করোনা পরিস্থিতির কারণে এমন চিত্রের দেখা মিলছে না।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় চ্যানেল আইয়ের ৩ নম্বর স্টুডিওতে ‘ফ্রেশ প্রিমিয়াম টি ৭ম ব্যান্ড ফেস্ট ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গুণী শিল্পী ফেরদৌস ওয়াহিদ, গীতিকার আসিফ ইকবাল ও মানাম আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ৭ বছর আগে আইয়ুব বাচ্চুর হাত ধরে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্টের যাত্রা। সেই সাত বছর আগে একদিন এই আইয়ুব বাচ্চুই আমাকে বলেছিলেন তরুণ প্রজন্মের গানের জন্য কিছু করতে। তারই প্রেক্ষিতে বিজয়ের মাস মাথায় রেখে ডিসেম্বরের প্রথমদিনটিকেই ‘ব্যান্ড ফেস্ট’ এর দিন বলে ঘোষণা করেছিলাম। আমি চাই এই ব্যান্ড ফেস্টের ধারা বজায় রাখুক তরুণ প্রজন্ম এবং এগিয়ে যাক অনেক দূর পর্যন্ত।

এছাড়াও বিশেষ এই দিনটিতে আরো একটি বিশেষ ঘোষণা দিয়েছেন ফরিদুর রেজা সাগর। তিনি জানান, এবারের ‘চ্যানেল আই ঐক্য মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ এ আজীবন সন্মাননা জানানো হবে জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে।

এসময় ফেরদৌস ওয়াহিদকে টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত করা হলে তিনি জানান, ‘আমি সত্যিই খুব কৃতজ্ঞ চ্যানেল আইয়ের প্রতি, আমাকে এত বড় সম্মাননায় সন্মানিত করার জন্য। আমি ভেবেছিলাম আসছে বছরে থেকে গান ছেড়ে দিব কিন্তু তার আগেই এত বড় পাওয়া আমি কখনো আশা করিনি’।

Reneta

উদ্বোধনী অনুষ্ঠানের পর ৪ নম্বর স্টুডিওতে শুরু হয়েছে ব্যান্ড দলগুলোর পারফর্ম। নিয়মিত বিরতিতে আয়োজনটি নিয়ে নিজেদের অনুভূতির কথা জানাচ্ছেন আগত শিল্পী, অতিথিরা।

এবছর এই অনুষ্ঠানে গান করবে মোট ১২টি ব্যান্ড দল। চ্যানেল আইয়ের পর্দায় দেখানোর পাশাপাশি প্রতিবছরের মতো এবছরও চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজ থেকে দর্শক সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করছেন। অনন্যা রুমার পরিচালনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন দিলরুবা সাথী, শাফি আহমেদ ও মাহা।

যে ১২টি ব্যান্ড দল অংশ নিচ্ছে:
তীরন্দাজ, স্টোন, ধ্রুবতারা, মেট্রিক্যাল, পার্থিব, মেকানিক্স, সিম্ফনি, ব্ল্যাক মুন, নাটাই, বিজয়, জলের গান ও শিরোনামহীন

Jui  Banner Campaign
ট্যাগ: জলের গানতীরন্দাজধ্রুবতারানাটাইপার্থিববিজয়ব্ল্যাক মুনমেকানিক্সমেট্রিক্যাললিড বিনোদনশিরোনামহীনসিম্ফনিস্টোন
শেয়ারTweetPin

সর্বশেষ

কততম হলেন জিএম কাদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটকীয় জুটিতে কানাডাকে হারাল আরব আমিরাত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রোমান্সের বিবর্তন: দশ দশকের সেরা দশ ছবি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘প্রিয়তমা’সহ আইস্ক্রিনের ‘ভালোবাসাবাসি’-তে যা আছে!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পেয়েও পেলেন না রাশেদ খান!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT