চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের কমিটির সর্বশেষ আপডেট জানালেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ৩১, মে ২০১৮
রাজনীতি
A A

বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের প্রায় দুই সপ্তাহের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত ঘোষিত হয়নি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কবে কমিটি হবে দিনক্ষণ বলতে পারবো না, নেত্রী (শেখ হাসিনা) এটা পার্সনালি দেখছেন। তবে এতটুকু বলতে পারি গর্ব করার মতো একটা কমিটি আপনারা দেখতে পাবেন।

বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির বিশেষ সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির দিকে ইঙ্গিত ছুড়ে দিয়ে কাদের বলেন: আপনারা আমাদের বলছেন, যাদের চার বছর কমিটি হয় না তাদের বলেন। এটা এখন এমন জায়গায় রয়েছে, কিছুই বলতে পারবো না। এতো ব্যস্ততার মধ্যেও আমাদের নেত্রী প্রতিদিনই এটার জন্য কিছু না কিছু সময় পার করছেন। তিনি পার্সনালি এটা দেখছেন। অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। বয়স আছে কিনা, ছাত্রত্ব আছে কিনা সেগুলাও দেখতে হচ্ছে।

ঈদের আগে কমিটি দেওয়ার সম্ভবনা রয়েছে কিনা, এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: নির্বাচন কমিশনের বিধি অনুসরণ করে প্রচারণা চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠক থেকে। এরপর আরও তিনটি সিটি করপোরেশনের নির্বাচনের ডেট চলে এসেছে। যারা দায়িত্ব প্রাপ্ত নেতা রয়েছে তারা মনিটরিং করবে এবং কেন্দ্র থেকে একটি মনিটরিং টিম করা হবে। যারা এলাকায় গেলে নির্বাচনী প্রক্রিয়ায় সমস্যা হবে না তারা মাঠে গিয়ে কাজ করবে।

সিলেট, বরিশাল, রাজশাহী এই তিন সিটি করপোরেশনে মনোনয়ন প্রত্যাশীরা আগামী ১৮, ১৯, ২০, ২১ জুন এই চার দিন ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার সুযোগ পাবে।

Reneta

এরপর ২২ জুন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ঈদের পরপরই এই তিন সিটি করপোরেশনে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান কাদের।

এসময় সম্পাদকমণ্ডলীর বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে তিনি বলেন: ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষত্ব রয়েছে। কেননা, এবার বাংলাদেশ আওয়ামী লীগ ১০ তলা স্থায়ী ভবনে উঠছে। এই ভবনে মিউজিয়াম, লাইব্রেরি, কনফারেন্স রুম সব থাকবে। নেত্রী যদি নির্দেশ দেন আপনাদের নিয়ে উদ্বোধনের আগে যাবো।

‘এর আগে সকাল ৯টায় দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে আওয়ামী লীগ। এরপর ১০টায় উদ্বোধন সেখানেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। নতুন ভবনের বাইরে প্যান্ডেল করে এটার আয়োজন করা হবে।’

৭ জুন ৬ দফা দিবসে উদযাপন বিষয়েও বলেন তিনি। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে আওয়ামী লীগ। সেদিনই আবার জি সেভেনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে যাবেন বলেও জানান তিনি। এছাড়া ৭ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের মহাকাশ অভিযান, অস্ট্রেলিয়ার সিডনি থেকে উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড এবং আসানসোল থেকে ডি-লিট পাওয়া উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মেজবা উদ্দিন সিরাজ, আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ এবং উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরছাত্রলীগের কমিটিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

সংগৃহীত

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবংএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নিখোঁজ সন্তানের জন্য অভিনেত্রী নাসিমা খানের আর্তনাদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT