চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্বশীলতার সঙ্গে সতর্কতা অবলম্বন করতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৩৩ অপরাহ্ন ১৩, জানুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

দেশে করোনাভাইরাস আবার নতুন করে তার তেজ দেখাচ্ছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে যদিও এধরণের পরিস্থিতি সহজেই অনুমান করা যাচ্ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৩৫৯ জন, আর মৃত্যুবরণ করেছে ১২ জন। শনাক্তের হার শনাক্তের হার ১২ দশমিক ০৩ শতাংশ।

করোনা প্রতিরোধে সারাদেশে জারি হওয়া ১১ দফা বিধিনিষেধের মধ্যে আজ থেকে সামান্যই কার্যকর হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রাস্তাঘাট, দোকানপাটে জনমানুষের ভীড় আগের মতোই। মাস্ক পরার বিষয়েও সতর্ক নয় সাধারণ মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠান, শপিংমলসহ সব প্রতিষ্ঠান চালু রেখে এই বিধিনিষেধ কতটা কার্যকর হবে তা নিয়ে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

১১ দফা বিধি-নিষেধের কিছু পয়েন্ট এমন যে, তা বাস্তবিক জীবনে কার্যকর করা বা তা পরীক্ষা করা প্রায় দুঃসাধ্য। তবে পরিস্থিতি বিবেচনায় বিধি-নিষেধ সঠিক সময়েই দেয়া হয়েছে বলে আমরা মনে করি। সরকার ও প্রশাসনের উচিত দেশের সর্বস্তরে যতটা সম্ভব তা বাস্তবায়ন করা।

সম্ভাব্য লকডাউন বিষয়ে নানা অপতথ্য ও গুজব বিদ্যমান। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মনে রয়েছে নানা শঙ্কা। যদিও সর্বশেষ তথ্যানুসারে এখনই সরকার লকডাউনের মতো চূড়ান্ত ও কঠোর পথে হাঁটবে না বলে জানা গেছে।

গত কয়েকদিন হলো বিশ্বে একটি খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। ভারতীয় একজন সিনিয়র চিকিৎসা বিশেষজ্ঞ বলেছেন, ‘ওমিক্রনকে থামানো অসম্ভব। সকলেরই এটি হবে। গোটা পৃথিবীর ছবি দেখেই তা বোঝা যাচ্ছে।’ পাশাপাশি তিনি এও জানিয়েছেন, কোভিড মোটেই আর কোনও ভয় পাওয়ার মতো অসুখ নয়। ক্রমশ এর ক্ষমতা কমে এসেছে। এখন হাসপাতালে ভর্তি না হয়েও একে সামলানো যায়। মানুষও বুঝে গিয়েছেন, কী করে এটিকে নিয়ে চলতে হবে। ডেল্টার চেয়ে ওমিক্রন যথেষ্টই কম ক্ষতিকারক।

ওমিক্রন ভ্যারিয়েন্ট সারাবিশ্বে যেমন আতঙ্ক তৈরি করেছে, তেমনি এটি করোনার ভয়াবহতা কমিয়ে আনছে। যা মহামারিকে দুর্বল করে তা শেষ করা পথে। তবে খেয়াল রাখতে হবে, এখনই আক্রান্ত ও মৃতের ঘটনা ঘটছে। এখনই নিশ্চিন্ত হবার কোন কারণ নেই।

Reneta

সবাইকে ভ্যাকসিন কর্মসূচির মধ্যে আনতে সরকার খুবই তৎপর। জনগণের মধ্যেও ভ্যাকসিন অনীহা অনেকটাই কেটেছে, শুরু হয়েছে বুস্টার ডোজের কর্মসূচিও। তবে সব কথার শেষ কথা হচ্ছে, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধিসহ ঘোষিত নানা নির্দেশনা। তাহলেই করোনাকে মানিয়ে জীবনযাত্রা হয়ে উঠবে অনেকটাই নিরাপদ ও স্বাভাবিক।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসলকডাউনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT