চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ববান নাগরিক শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০২১
বিনোদন
A A

বৈশ্বিক করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণে উৎসাহ দেয়ার জন্য জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সংস্থাটি বিশ্বজুড়ে তারকাদের নিয়ে প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশেও হচ্ছে না ব্যতিক্রম। ইতোমধ্যে সেই প্রচারণায় অংশ নিয়েছেন অনেক তারকা। এবার ইউনিসেফের এই সচেতনতামূলক প্রচারণায় অংশ নিলেন দেশের শীর্ষ তারকা শাকিব খান।

শাকিব খানকে ‘সর্বপ্রিয় অভিনেতা’ ও একজন ‘দায়িত্ববান নাগরিক’ হিসেবে উল্লেখ করে ইউনিসেফ বাংলাদেশ। অফিশিয়াল পেজ ও ইনস্টগ্রামে বলা হয়, বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব খান। আরো একটি পরিচয় আছে, তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনাভাইরাস টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন।

ইউনিসেফের ফেসবুক পেজে বলা হয়, এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে শাকিব খান আপনাকেও আহবান জানাচ্ছেন: সঠিক সময়ে আপনার এবং আপনার সন্তানের টিকাদান নিশ্চিত করুন।

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেওয়ার শেষ দিন ছিল এপ্রিলের ৫ তারিখ। শেষ দিনে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ঢাকাই ছবির কিং খান। জানা যায়, দুমাস পর তার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের তারিখ জুনের ৫ তারিখ।

প্রথম ধাপে করোনা টিকা নিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি শাকিব খান। তিনি আগের মতো পুরোপুরি সুস্থ আছেন। সেসময় তিনি সবার প্রতি টিকা নেয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, নিজেরা করোনার টিকা নিন এবং আশপাশের সবাইকে করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করুন।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাইউনিসেফটিকাতারকাভ্যাকসিনমহামারীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT