চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসবাদ এই অঞ্চলের প্রধান শত্রু: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ন ৩০, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: সন্ত্রাসবাদ, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তন এই অঞ্চলের প্রধান শত্রু। নেপালের কাঠমান্ডুতে বিমসটেক’র ৪র্থ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই শত্রুর বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার নেপালে শুরু হয়েছে ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)’-এর চতুর্থ শীর্ষ সম্মেলন।

প্রধানমন্ত্রী বলেন: জলবায়ু পরিবর্তনের শিকার অন্যতম দেশ হিসেবে আমরা খাপ খাইয়ে নেয়া ও প্রশমনে কার্যক্রম গ্রহণ করেছি। আর সন্ত্রাসবাদ দমনে আমরা সফলভাবে বাস্তাবয়ন করেছি ‘জিরো টলারেন্স’ নীতি।

শুরুতেই বঙ্গোপসাগর উপকূলীয় সাত দেশের জোট বিমসটেক এর চতুর্থ সম্মেলনের চেয়ারম্যান কে. পি শর্মাসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন: ১৯৭৫ সালের এমনই আগস্ট মাসে আমি আমার পিতা জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছি, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা দুইবোন পরিবারের সকলকে হারিয়েছি। বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ।

‘১৯৭২ সালে দেশে ফিরেই বঙ্গবন্ধু প্রথম দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অর্থনীতি ও সামাজিক অগ্রগতির স্বপ্ন দেখেছিলেন। তখন থেকেই আঞ্চলিক সহযোগিতা আমাদের বৈদেশিক নীতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আমরা গুরুত্বসহকারে সংযুক্ত হয়েছি।’

Reneta

বিমসটেক’র সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানী সহযোগিতা, মানুষে মানুষে যোগাযোগ এবং নিজস্ব অর্থায়ন প্রক্রিয়ার জন্য সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: এ অঞ্চলে আন্তঃবাণিজ্য সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে এবং সদস্যদেশগুলোর উচিত এই সম্ভাবনাগুলো কাজে লাগানো।

বিমসটেককে আরো সুসংহত ও কার্যকর করতে টেকসই উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং যোগাযোগ এই তিনভাগে ১৪টি খাতে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়ে প্রধানমন্ত্রী এই অঞ্চলের উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে দারিদ্র্য ও সন্ত্রাসবাদকে চিহ্নিত করেন।

এর আগে বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে নেপালের কাঠমান্ডুতে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান নেপালের উপ-প্রধানমন্ত্রী। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীবিমসটেকলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT