চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দারাজ ইলেভেন ইলেভেন শো’র অতিথি তাসকিন আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০২০
বিনোদন
A A

জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে ঘণ্টাব্যাপী আড্ডা ও খেলার সুযোগ করে দিচ্ছে জনপ্রিয় ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান দারাজ। লাইভ শো তে যুক্ত হলেই ভক্তরা পাবেন এ সুবর্ণ সুযোগ। শো’টির নাম ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে আটটায় চ্যানেল আইয়ের পর্দা ও দারাজের ফেসবুক পেজে তাসকিন আহমেদের সঙ্গে মারিয়া নূরের আড্ডা আয়োজনটি উপভোগ করতে পারবেন দর্শক।

‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ১১ নভেম্বর দারাজের ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’তে দারাজ অ্যাপের মাধ্যমে যত খুশি ততো শপিং করতে পারবে সাধারণ ক্রেতারা। সেই উপলক্ষে এই শোয়ের আয়োজন।

১ নভেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে ৮ টায় ঘণ্টাব্যাপী শোটি অনুষ্ঠিত হচ্ছে, চলবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রচার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায় এবং দারাজের অফিশিয়াল ফেসবুক পেজে।

শোয়ের প্রথম দিনে (১ নভেম্বর) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটপর্দার তারকা অভিনেতা মোশাররফ করিম। আগামি শোগুলোতে অতিথি হিসেবে থাকবেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান থেকে শুরু করে চিত্রনায়িকা পূর্ণিমা, মেহজাবীন, তানজিন তিশা, সিয়ামের মতো তারকারা।

শুধুমাত্র ১০ নভেম্বর অনুষ্ঠানটি প্রচার হবে রাত সাড়ে ১১ টায়, যেদিনের অতিথি সাকিব আল হাসান! দারাজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এসএমএসের মাধ্যমে দর্শকরা যুক্ত হতে পারবেন।

Reneta

প্রতি অ্যাপিসোডে ভাগ্যবান ৫ জন দর্শক স্পিন দ্য উইনের মাধ্যমে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় সব তারকাদের নিয়ে দারাজ ইলেভেন ইলেভেন শো’ উপস্থাপনা করছেন মারিয়া নূর।

১১ দিনব্যাপী ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আকা রেজা গালিব।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটারতাসকিন আহমেদদারাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

টিউলিপ সিদ্দিকের ৪ বছর কারাদণ্ডের রায়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT