চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারাজের ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ অর্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ অর্জন করেছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৩০ বছর এবং দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের লক্ষ্যে মাস্টারকার্ড সম্প্রতি শেরাটন ঢাকার বলরুমে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম এবং গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ‘চার্জ দি অ্যাফেয়ার্স’ হেলেন লা ফেইভ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্টনার ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফিনটেক পার্টনার, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সারা দেশের মার্চেন্টরা। দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট) – অনলাইন ২০২০-২১’ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।

এই অর্জনের ব্যাপারে দারাজ বাংলাদেশের হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্টস মঞ্জুরি মল্লিক বলেন, “মাস্টারকার্ড সারা বিশ্বের অন্যতম প্রধান পেমেন্ট পার্টনার এবং দারাজের আর্থিক কার্যক্রমে এর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সম্মানজনক এই অ্যাওয়ার্ড অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মাস্টারকার্ডের মতো নির্ভরযোগ্য পার্টনারদের সাথে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারবো বলে আশা করছি।”

Jui  Banner Campaign
ট্যাগ: দারাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT