চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দামী কোম্পানীর মুকুট হারিয়েছে অ্যাপল

নন্দিতা সরকারনন্দিতা সরকার
৩:৪৭ অপরাহ্ন ১২, মে ২০২২
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বের সবচেয়ে দামী কোম্পানীর শীর্ষস্থান হারিয়েছে অ্যাপল। বিবিসি বলছে, গত দুই বছরের মধ্যে সৌদি আরবের তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো প্রথমবারের মতো এই শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে অ্যাপল নির্মাতা কোম্পানির কাছ থেকে।

এই প্রযুক্তি কোম্পানির শেয়ার ছেড়ে দিচ্ছে বিনিয়োগকারীরা এবং কম ঝুঁকিপূর্ণ প্রযুক্তিতে বিনিয়োগ আগ্রহের কারণে তাদের শেয়ার মূল্যে দরপতন ঘটেছে। যার কারণে অ্যাপলকে তার দীর্ঘ সময়ের শীর্ষ প্রতিষ্ঠানের খেতাব হারাতে হয়েছে।

এছাড়া বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সিসহ অন্যান্য ডিজিটাল সম্পদের ক্ষেত্রেও এই দরপতন অব্যাহত রয়েছে।

বুধবার অ্যাপলের শেয়ারমূল্য ৫ শতাংশ হ্রাস পায় এবং দিনশেষে এর বাজারমূল্য দাঁড়ায় ২ লাখ ৩৭ হাজার কোটি মার্কিন ডলার।

আর শীর্ষস্থান দখল করে নেয়া তেল, গ্যাস কোম্পানি আরামকোর বাজারমূল্য দাঁড়ায় ২ লাখ ৪২ হাজার কোটি মার্কিন ডলারে।
২০২০ সালের পর এই প্রথম আরামকো শীর্ষস্থানে পৌঁছেছে। অপরিশোধিত তেল এবং গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এ বছর পূঁজিবাজারে জ্বালানী উৎপাদকের মূল্য বেড়েছে।

অন্যদিকে প্রযুক্তি কোম্পানির শেয়ার ছেড়ে দেয়ার কারণে অ্যাপলের শেয়ারমূল্য বছরের শুরুর অবস্থান থেকে প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে।

Reneta

সরকারি হিসাব মতে, যুক্তরাষ্ট্রে বিগত ৪০ বছরে মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি চলছে।

কোভিড-১৯ মহামারি থেকে উদ্ভুত বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের জন্য সবকিছুর ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো সুদের হার বাড়িয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। ঋণ নেয়ার ফলে উচ্চ ব্যয় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও মন্থর করে দিতে পারে এমন উদ্বেগের কারণে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে এসেছে মানুষ।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাপলআরামকো
শেয়ারTweetPin

সর্বশেষ

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT