চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দানিলোর বিশ্বকাপ শেষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ন ০৬, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেই কেবল খেলতে পেরেছেন দানিলো। গোড়ালির ইনজুরির কারণে গ্রুপপর্বের পরের দুই ম্যাচে নামা হয়নি। মেক্সিকোর বিরুদ্ধে নকআউটপর্বের ম্যাচে আগে তার ফেরার সুসংবাদ দেয়া হলেও খেলতে শেষ পর্যন্ত খেলতে পারেননি। আর বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে এল রীতিমতো দুঃসংবাদ। বিশ্বকাপে আর মাঠেই নামতে পারবেন না সেলেসাও ডিফেন্ডার।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার জানিয়েছে, বাঁ পায়ের গোড়ালির চোটে আক্রান্ত ২৬ বছর বয়সী দানিলো বিশ্বকাপের আর কোনও ম্যাচে খেলতে পারছেন না।

দানিলোর ইনজুরির খবর শিরোপা প্রত্যাশী ব্রাজিল শিবিরে এক আঘাতই। বিশ্বকাপ শুরুর আগে রাইট-ব্যাক পজিশনে ব্রাজিল দলের প্রথম পছন্দের খেলোয়াড় দানি আলভেজ ইনজুরিতে পড়ে স্কোয়াড থেকেই ছিটকে পড়েন।

আলভেজের ইনজুরিতে ম্যানচেস্টার সিটি তারকা দানিলো হয়ে ওঠেন কোচ টিটের প্রথম পছন্দ। তাকেও হারানোয় তৃতীয় পছন্দের ফুলব্যাক ফাগনারই এখন ব্রাজিলের একমাত্র ভরসা।

বিশ্বকাপে আর কোনও ম্যাচে খেলতে না পারলেও দানিলো দলের সঙ্গেই রাশিয়ায় থাকবেন বলে জানিয়েছে সিবিএফ।

তবে দানিলোকে নিয়ে দুঃসংবাদ থাকলেও মার্সেলোকে নিয়ে আশার কথা শুনিয়েছেন টিটে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, সুস্থ মার্সেলো বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই মাঠে নামবেন। এছাড়া সার্বিয়া ও মেক্সিকো ম্যাচ মিস করার পর কোয়ার্টার ফাইনালের দলে ফিরতে পারেন স্ট্রাইকার ডগলাস কস্তাও।

Jui  Banner Campaign
ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT