চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশক শেষে: মুক্তিযুদ্ধ নিয়ে যতো ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ন ১৬, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

২০১০ থেকে ২০১৯। শেষ হচ্ছে আরো একটি দশক। আসছে জানুয়ারিতে নতুন বছরের সাথে সাথে নতুন দশকে পা রাখতে যাচ্ছে বিশ্ববাসী। সেইসঙ্গে বিগত দশ বছরের খতিয়ান নিয়েও বসবেন অনেকে। চলচ্চিত্রেও হবে সেই হিসেব-নিকেষ।

বিগত দশকে বাংলা ভাষায় নির্মিত হয়েছে বিভিন্ন জনরার চলচ্চিত্র। তারমধ্যে যুদ্ধ নির্ভর ছবির সংখ্যা অতি নগন্য। এই দশকে মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে হাতেগোনা। যদিও বরাবর বলা হয়, ‘নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে শিল্প, সাহিত্য ও চলচ্চিত্রে মুক্তিযুদ্ধকে গুরত্ব দেয়ার বিকল্প নেই!’

বাস্তবে এমন কথার প্রয়োগ ঠিক উল্টো, অন্তত চলচ্চিত্রের ক্ষেত্রে! প্রতি বছর গড়ে ৪০-৫০ টি চলচ্চিত্র নির্মাণ হলেও বিগত দশ বছরে অন্তত ৪০০-৫০০ চলচ্চিত্র নির্মিত হয়েছে। অথচ এরমধ্যে উল্লেখ করার মতো ১০টি মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র নির্মিত হয়নি। যদিও বিগত ৪৮ বছরে মুক্তিযুদ্ধ নির্ভর ছবির সংখ্যা সাকুল্যে ৫০-এর একটু উপরে!

কিন্তু কেন মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র নির্মাণে ঝোঁক কম নির্মাতাদের? তার জবাবও বিভিন্ন সময়ে দিয়েছেন এই সময়ের নির্মাতারা। বেশির ভাগই বলেছেন, যুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হলে যে বাজেট প্রয়োজন, তার বরাদ্দ নেই। আবার অনেকে মুক্তিযুদ্ধের নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মত-বিভেদ মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র তৈরিতে বাধা বলে মনে করেন।

তবে প্রতিবন্ধকতা যাই হোক, আগামীতে সব প্রতিবন্ধকতা কাটিয়ে অন্যান্য জনরার ছবির পাশাপাশি মুক্তিযুদ্ধের বীর গাঁথা রচিত হবে চলচ্চিত্রেও, এমন আশাবাদ চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার। তার আগে চলতি দশকে মুক্তিযুদ্ধ নির্ভর যে চলচ্চিত্রগুলো সাড়া ফেলেছে, দেখে নেয়া যাক ছবিগুলোর নাম:

গেরিলা:
সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ অবলম্বনে নির্মিত হয়েছে চলতি দশকের মুক্তিযুদ্ধ নির্ভর সবচেয়ে সাড়া জাগানো ছবি ‘গেরিলা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমা পরিচালনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ। ছবিতে অভিনয় করেছে এটিএম শামসুজ্জামান, জয়া আহসান, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা সহ আরও অনেকে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত গেরিলা ছবিটি বাণিজ্যিক ভাবেও দারুণ সফলতা পায়। ছবিটি ২০১১ সালে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অংশগ্রহণ করে এবং ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১১-এ নেটপ্যাক পুরস্কার জিতে নেয়।

Reneta

আমার বন্ধু রাশেদ:
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার বন্ধু রাশেদ’ ছবিটি মুহম্মদ জাফর ইকবাল রচিত শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ১৯৭১ সালে মফস্বল শহরের কয়েকজন কিশোর কীভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে, তারই কিছু চিত্র ফুটে উঠেছে গল্পে। ছবিতে অভিনয় করেছে চৌধুরী জাওয়াতা আফনান। অন্যান্য চরিত্রে ছিলেন রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক, হুমায়রা হিমু, ওয়াহিদা মল্লিক জলি, আরমান পারভেজ মুরাদ। এছাড়াও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে রায়ান ইবতেশাম চৌধুরী, কাজী রায়হান রাব্বি, লিখন রাহি, ফাইয়াজ বিন জিয়া, রাফায়েত জিন্নাত কাওসার আবেদীন।

জীবনঢুলী:
১৯৭১ সালে বাংলাদেশের সাধারণ মানুষদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীরা যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছে তারই এক চলমান দলিল ‘জীবনঢুলী’। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি নির্মাণ করেন গুণী নির্মাতা তানভীর মোকাম্মেল। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।

মেঘমল্লার:
কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প ‘রেইনকোট’ অবলম্বনে ‘মেঘমল্লার’ নামের ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। যার চিত্রনাট্য ও পরিচালনা করেন জাহিদুর রহিম অঞ্জন। মুক্তিযুদ্ধের সময় বর্ষার টানা তিন দিনের কাহিনি নিয়ে ‘মেঘমল্লার’ ছবির বিয়োগান্ত আখ্যান গড়ে উঠেছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম। সরকারি অনুদানে নির্মিত এবং বেঙ্গল এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিবেশনা করে বেঙ্গল ক্রিয়েশন্‌স।

অনিল বাগচীর একদিন:
মুক্তিযুদ্ধের দিনগুলোর অনিশ্চয়তা, মানবিকতা, স্বপ্ন, সম্প্রীতি প্রভৃতি অণুষঙ্গগুলো সার্থকভাবে ফুটে উঠেছে ‘অনিল বাগচীর একদিন’ নামের এই চলচ্চিত্রটির মধ্য দিয়ে। একই নামে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। ছবিতে অনিল বাগচীর চরিত্রে অভিনয় করেছেন আরেফ সৈয়দ। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, এবং মিশা সওদাগর।

বাপজানের বায়োস্কোপ:
তরুণ নির্মাতা রিয়াজুল রিজু পরিচালিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি ‘বাপজানের বায়োস্কোপ’। কারুকাজ ফিল্মস-এর ব্যানারে মুক্তিযুদ্ধের সঙ্গে গাঁথা এই সময়ের এক বাস্তব গল্পে নির্মিত একটি ছবি। যার কাহিনী লিখেছেন মাসুম রেজা এবং চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা ও রিয়াজুল রিজু। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ ও সানজিদা তন্ময়। ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট আটটি বিভাগে পুরস্কার লাভ করে।

ভুবন মাঝি:
একজন সাধারণ মানুষের জীবনে বিদ্রোহী হয়ে ওঠার গল্প ‘ভুবন মাঝি’। গল্পের শুরু ১৯৭০ সাল, শেষ ২০১৩। ১৯৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিস্তৃত ইতিহাস ও প্রেম, বিদ্রোহ ও মানবিকতা, স্বাধীনতা ও সংস্কৃতি এসব নিয়ে গড়ে উঠেছে ছবির গল্পে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি রচনা ও পরিচালনা করছেন ফাখরুল আরেফিন খান। ছবির তিন কেন্দ্রীয় চরিত্র কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান।

রীনা ব্রাউন:
প্রেম, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, বিচ্ছেদ এবং এই সময়ের বাংলাদেশ নিয়েই নির্মিত হয়েছে ‘রীনা ব্রাউন’। যদিও পরিচালক এটিকে শুধু মুক্তিযুদ্ধের একটা গল্প হিসেবে দর্শকের কাছে পরিচয় করিয়ে দিতে রাজি নন। বরং ‘রীনা ব্রাউন’ এমন একটি সময়ের প্রেক্ষাপট নিয়ে নির্মিত যেখানে দুজন মানুষের ভালোবাসা, প্রেম আর বিরহগুলোও সুঁচালোভাবে তুলে ধরা হয়েছে। সরকারি অনুদানে নির্মিত ‘রীনা ব্রাউন’ ছবির সহ–প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। ‘রীনা ব্রাউন’ চরিত্রে অভিনয় করেছেন প্রমা পাবনী। আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের বরুণ চন্দ, সাবেরি আলম, আতাউর রহমান, শম্পা রেজা, মানস চৌধুরী, তানভীর হোসেন প্রবাল, মাহফুজ রিজভী প্রমুখ।

এছাড়াও চলতি দশকে আলোচনায় ছিলো রুবায়েত হোসেনের মেহেরজান, আনোয়ার হোসেনের কারিগর, গোলাম মোস্তফা শিমুলের অনুক্রোশ, মান্নান হীরার একাত্তরের ক্ষুদিরাম, শাহ আলম কিরনের ৭১-এর মা জননী, মানিক মানবিকের শোভনের স্বাধীনতা, মুশফিকুর রহমান গুলজারের লাল সবুজের সুর এবং আবির খান ও রাশেদ শামীম স্যামের পোস্ট মাস্টার-৭১।

Jui  Banner Campaign
ট্যাগ: অনিল বাগচীর একদিনআমার বন্ধু রাশেদজীবনঢুলীতানভীর মোকাম্মেলদশকবাপজানের বায়োস্কোপভুবন মাঝিমুক্তিযুদ্ধরীনা ব্রাউনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল ঘিরে অপতথ্য ছড়ানো হচ্ছে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT