দলীয় প্রতীকে মাঠ পর্যায়ের নির্বাচন নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
রোবরার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘যে কোন নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন দলের প্রতি ঝুঁকে পড়েন। তাহলে কেন তারা প্রকাশ্যে রাজনৈতিক সমর্থন জানাতে পারবেন না।’
‘এ অবস্থা থেকে উত্তোরণের জন্য এবার ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানদের দলীয় প্রতীকে নির্বাচন করার ব্যবস্থা নেয়া হয়েছে।’
পরে মেম্বার নির্বাচনও দলীয় প্রতীকে হবে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।







