চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক না থাকার সুবিধা দেখছে চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে শিরোপার লড়াই মূলত অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের। জেমকন খুলনায় অভিজ্ঞ ক্রিকেটারের সমাবেশ, গাজী গ্রুপ চট্টগ্রামে তরুণদের ছড়াছড়ি।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দুবার শিরোপা এনে দেয়া মোহাম্মদ সালাউদ্দিন এবার চট্টগ্রামের কোচ। দারুণ ক্রিকেট খেলে তার দল উঠেছে ফাইনালে। আরেকটি টি-টুয়েন্টি শিরোপা জয়ের হাতছানি তার সামনে।

দেশের কোচদের মধ্যে সবচেয়ে সফল সালাউদ্দিন মাঠে খেলোয়াড়দের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন। খুলনার মাহমুদউল্লাহ-মাশরাফী-জহুরুলদের চেয়ে কম অভিজ্ঞ চট্টগ্রামের লিটন-সৌম্য-মিঠুন-মোস্তাফিজরা। ফাইনালে নামার আগে অভিজ্ঞতাকেই এগিয়ে রাখছেন তিনি।

করোনা পরিস্থিতির কারণে মাঠে দর্শক উপস্থিতি থাকছে না। দর্শকের সামনে শত চাপ মাথায় নিয়ে খেলায় অভ্যস্ত মাশরাফী-মাহমুদউল্লাহরা। সেদিক থেকে তরুণদের জন্য হাজার হাজার দর্শকের সামনে খেলা কঠিনই! দর্শক না থাকায় তাই সুবিধা দেখছেন চট্টগ্রাম কোচ।

‘আমি মনে করি টি-টুয়েন্টি হচ্ছে অভিজ্ঞদের খেলা। মাঠের ভিতরে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে আছে। কারণ তাদের অনেকগুলো বড় বড় ক্রিকেটার আছে। আমাদের ছেলেদের হয়তো ঐ অভিজ্ঞতা নেই, খুব বেশি ফাইনাল ম্যাচও তারা খেলেনি।’

‘যেহেতু দর্শক নাই, এটা একটা বড় ধরনের সুবিধা। দর্শক থাকলে হয়তো একটু চিন্তার বিষয় ছিল। কারণ ঐ চাপটা নেয়া ছেলেদের জন্য অনেক কঠিন হয়ে যেত।’

Reneta

‘দর্শক না থাকায় একটু শান্তিতে আছি। পুরা টুর্নামেন্টে আমাদের একটা ধারাবাহিকতা ছিল, এ ম্যাচটাও সেভাবে খেলতে পারলে আমাদের একটা ভালো সুবিধা থাকবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামজেমকন খুলনামাশরাফীমাহমুদউল্লাহলিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT