চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের উপস্থিতিতেই ৩৫তম ফোবানা সম্মেলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ন ২১, এপ্রিল ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) এ বছরের সম্মেলন সরাসরি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

১৭ এপ্রিল শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস শহরের লিটল বাংলাদেশের একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেন ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস ’বালা’র আমন্ত্রণে ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ তিনদিনের জন্য গত ১৬ এপ্রিল শুক্রবার লস এঞ্জেলেস সফরে আসেন।

পরের দিন শনিবার সন্ধ্যায় আয়োজনে অনুষ্ঠিত ’বালা’র আয়োজনে লিটল বাংলাদেশস্থ বাংলাদেশ একাডেমি মিলনায়তনে ৩৫তম কনভেনশনের তহবিল সংগ্রহ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তৃতা করেন সম্মেলনের আহবায়ক জি আই রাসেল, সদস্য সচিব শিব্বীর আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, ডা. সিরাজ উল্লাহ, জাহিদ হোসেন, আবুল ইব্রাহিম, সোহেল রহমান বাদল, এম হোসেন বাবু, প্রকৌশলী দেওয়ান জমির সহ আরো অনেকে। বৈঠকে ফোবানার এ বছরের সম্মেলন সরাসরি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

রোববারে ফোবানা নেতৃবৃন্দ উত্তর আমেরিকার শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান কেপিসি গ্রূপের চেয়ারম্যান কালি প্রদীপ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং ৩৫তম ফোবানা সম্মেলনে আমন্ত্রণ জানান। এছাড়াও নেতৃবৃন্দ দিনভর স্থানীয় বাংলাদেশী নেতৃবৃন্দের সাথে ৩৫তম ফোবানা সম্মেলন নিয়ে মতবিনিময় করেন।

Reneta

আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার ও মেরিল্যান্ড।

সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, ফ্যাশন শো, সাইটেক ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন সহ নানামুখী আয়োজন।

ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সম্মেলনের সভাপতি ইনারা ইসলাম ৫৭১-৪৩৫-৬৭২৮, কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী ২০২-৪৮৯-২০০০, সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৯১৭-৫১৪-৪৬৪১ ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরী ৮১৮-৭৩০-১০২০ এ যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ফোবানা সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT