চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থ্রিলারধর্মী তিন পর্বের মিনি সিরিজ ‘সুন্দরী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

একটি পাহাড়ি কটেজে দাওয়াত পায় কয়েকজন মানুষ। ধীরে ধীরে জানা যায় এরা আসলে বছরে পাঁচেক আগের এক সুন্দরী প্রতিযোগীতার সদস্য। প্রতিযোগী ছাড়াও এদের ভেতর একজন বিচারকও আছে এবং সকলেই এসেছে একজন অর্গানাইজারের ডাকে। কটেজে আসার পর থেকেই কেমন জানি গা ছমছমে অনুভূতি হয় সকলের। জানা যায় বহুবছর আগে এখানে একজন মারা গিয়েছিলো। তার মৃত্যুর পর থেকেই এই কটেজে অদ্ভুত সব ঘটনা ঘটছে।

কিন্তু এসব ছাপিয়েই কী কারণে এত বছর পর আয়োজকের ডাকে সকলে ছুটে আসতে বাধ্য হল সেটা হয়ে উঠে প্রধান প্রশ্ন। কোন অতীত তাড়া করছে তাদের? কেন মারা যাচ্ছে কটেজে আসা লোকেরা? কাকে দেখা যাচ্ছে মাঝরাতে? কেন কটেজে আসা কারো ভেতরেই কোনো সুসম্পর্ক নেই? এমন হাজারো প্রশ্ন ভিড় করে একে একে।

এ রহস্য আরো ঘনীভূত হয় কেয়ারটেকারের আচরণে। জঙ্গলে পাখিদের খাবার দেবার নাম করে কাকে খাবার দিতে যায় সে? এ সব প্রশ্নের উত্তর কী লুকিয়ে আছে পাঁচ বছর আগে অতীত হয়ে যাওয়া প্রতিযোগিতার আড়ালে, নাকি এই কটেজে আসলেই আছে কোনো ভৌতিক আত্মা?

এমন গা ছমছমে গল্পেই নির্মিত হয়েছে বায়োস্কোপ এর ৩ পর্বের মিনি সিরিজ ‘সুন্দরী’। গ্ল্যাম হরর আর থ্রিলারধর্মী এই সিরিজটি এ সপ্তাহে জনপ্রিয় এই প্লাটফর্মে দেখতে পারছেন দর্শক।

গুড কোম্পানি প্রেজেন্টস এই সিরিজে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, নাজিয়া হক অর্ষা, আইরিন আফরোজ, দিলরুবা দোয়েল, এফএস নাঈম, মোস্তাফিজুর ইমরান সহ অনেকে। সিদ্দিক আহমেদের পরিচালনায় এই সিরিজটির শুটিং হয়েছে সিলেট চা বাগানের পাশে একটি কটেজে এবং ঢাকায়।

Jui  Banner Campaign
ট্যাগ: অপর্ণা ঘোষআইরিন আফরোজএফএস নাঈমদিলরুবা দোয়েলনাজিয়া হক অর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT