চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থামছে বুফন-জুভেন্টাসের ১৭ বছরের পথচলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ন ১৮, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

১৭টা মৌসুম জুভেন্টাসের গোলবার আগলে রেখেছেন। ইতালির জাতীয় দলের সঙ্গে জিয়ানলুইজি বুফনকে বিশ্ব চেনে জুভেন্টাসের ‘বুফন’ হিসেবেও। থামছে সেই দীর্ঘ বুফন-জুভেন্টাস পথচলা। সেইসঙ্গে জাতীয় দলকেও একেবারে বিদায় বলে দিয়েছেন।

প্রিয় ক্লাবকে ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইতালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো গোলরক্ষক! জানিয়েছেন, শনিবার হেল্লাস ভেরোনার বিপক্ষে সিরি আ’র ম্যাচটিই হবে জুভদের হয়ে তার শেষ যাত্রা।

জুভেন্টাসের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দলটির অধিনায়ক, ‘শনিবারের ম্যাচটিই হবে জুভেন্টাসের হয়ে আমার শেষ ম্যাচ।’

তুরিনের বুড়িদের হয়ে টানা সাত মৌসুমে লিগ শিরোপা ও টানা চারটি লিগ কাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন বুফন। এ মৌসুমেও কাপ-লিগ জয়ের ডাবল কীর্তি গড়েছে জুভরা।

কখনোই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ না পাওয়া বুফনের কাছে এই মৌসুমের ডাবলের স্বাদটা ভিন্ন রকমের। নিজের ক্যারিয়ারের ৬৪০তম সিরি আ ম্যাচটি জীবনে অন্যরকম স্মৃতি হয়েই থাকবে বলে জানাচ্ছেন ইতালিয়ান কিংবদন্তি। জুভেন্টাস ছাড়ার পর কী করবেন সে বিষয়ে কিছু ঠিক করেননি বলে জানাচ্ছেন ‘জিজি’।

‘দীর্ঘ এক পথ পাড়ি দেয়ার পর ডাবল জয়ের স্বাদ অন্যরকম। এরপর আমি কী করবো? জানি না। আপাতত, শনিবারের ম্যাচের দিকেই আমার চোখ। বাকিটা পরে বিবেচনা করবো।’

Reneta

খেলা এখনই ছাড়ার সিদ্ধান্ত নেননি বলেও জানাচ্ছেন বুফন। তবে জুভেন্টাসের পক্ষ থেকে খেলার বাইরে দারুণ এক প্রস্তাব পেয়েছেন, ‘১৫ দিন আগেও আমি নিশ্চিত ছিলাম, এই মৌসুম শেষে খেলাধুলা আর নয়। কিন্তু আমি দারুণ কিছু প্রস্তাব পেয়েছি। মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গা থেকেই। মাঠের বাইরের প্রস্তাবটা দিয়েছেন জুভেন্টাস প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেল্লি।’

সিরি আর ইতিহাসে সর্বোচ্চ ৯৭৪ মিনিট গোল হজম না করার কীর্তি এখন পর্যন্ত বুফনের। জুভেন্টাসের হয়ে ৬৫৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৩০০বার গোলবার অক্ষত রেখেছেন। ভবিষ্যতের সিদ্ধান্ত সামনের সপ্তাহে জানাবেন ইতালির হয়ে ১৭৬ ম্যাচ খেলা গোলরক্ষক।

আজ্জুরিরা বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে না পারায় জাতীয় দলকে আগেই না বলেছেন বুফন। সেটি ভেঙে গত মার্চে ফিরে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন। এবার জাতীয় দলকেও একেবারেই বিদায় বলেছেন। চান, তরুণ গোলরক্ষকরা ইতালির হয়ে নিজেদের মেলে ধরার সুযোগ কাজে লাগাক।

Jui  Banner Campaign
ট্যাগ: বুফনলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT