চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিশ বছরে মঙ্গল শোভাযাত্রা: মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ন ১৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বৈশাখের বাতাবরণে মঙ্গল শোভাযাত্রায় বাঙ্গালিরা নিজেদেরকে তুলে ধরছেন স্বমহিমায়। এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগান ছিল ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে।’ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ৩০ বছরে পা দিল এ বছর।

এবারের শোভাযাত্রার স্লোগানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৈবেদ্য’ কাব্যগ্রন্থ থেকে নেয়া।

রোববার সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়। এরপর শাহবাগ ঘুরে টিএসটি মোড় হয়ে আবার চারুকলার সামনে গিয়ে ৯টা ৩৫ মিনিটের দিকে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান শোভাযাত্রার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শোভাযাত্রায়।

শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল পুরো এলাকা। ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন স্তরের নিরাপত্তা বলয়। মঙ্গল শোভাযাত্রার সঙ্গে প্রথমে র‌্যাব-৩ এর মোটর পেট্রোলিং টিমও তারপর একটি কার পেট্রোলিং টিম এগিয়ে সাথে ছিল। তার পেছনে ছিল ডিবির একটি টিম।বৈশাখ-নতুন বছর-বাংলা নববর্ষ

শাহবাগ পৌঁছানোর পর সোয়াটের একটি বিশেষ দল মঙ্গল শোভাযাত্রায় যোগ দেয়।

Reneta

নিরাপত্তার স্বার্থে সরকারের পক্ষ থেকে আগেই নির্দেশ ছিল, এবারের শোভাযাত্রায় মুখে কোনো মুখোশ ব্যবহার করা যাবে না, তবে মুখোশ হাতে প্ল্যাকার্ড হিসেবে রাখতে হবে। এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় ভুভুজেলা নিষিদ্ধ থাকবে।

শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকেই টিএসসি, দোয়েল চত্বর, শাহবাগ ও এর আশপাশের এলাকায় মানুষ জড়ো হতে থাকে। নয়টার মধ্যেই পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। লাল-সাদা পোশাকে উচ্ছল নারীদের মাথায় শোভা পায় নানান রঙ্গের ফুলের টায়রা। তরুণদের পরনে ছিল লাল-সাদা পাঞ্জাবি।

বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে মঙ্গল শোভাযাত্রা। নানা প্রতীক, চিত্র আর মুখোশের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ কামনা করা হয়; প্রার্থনা করা হয় সত্য, সুন্দর এবং মঙ্গলের জন্য।

এবারের শোভাযাত্রার শিল্প-কাঠামোগুলোর একটিতে বাঘের মুখ থেকে কাঁটা তোলার চিরায়ত গল্পটি উপস্থাপিত হয়েছে বাঘ ও বকের অনুষঙ্গে। ছিল মঙ্গলের বারতা পেঁচা। সমৃদ্ধির প্রতীক হিসেবে ছিল ছাগলের কাঠামো। এছাড়া ছিল দুই মাথা ঘোড়া, দুই পাখি ও কাঠঠোকরা। শোভাযাত্রায় আরও ছিল মা ও শিশু এবং বাঘের মুখোশ, টেপাপুতুল, রাজা-রানির মুখোশ, সূর্য ইত্যাদি।বৈশাখ-নতুন বছর-বাংলা নববর্ষ

১৯৮০’র দশকে স্বৈরাচারী শাসনের বিরূদ্ধে সাধারণ মানুষের ঐক্য এবং একইসঙ্গে শান্তির বিজয় ও অপশক্তির অবসান কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে ১৯৮৯ খ্রিস্টাব্দে সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রার প্রবর্তন হয়। ওই বছরই ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এই আনন্দ শোভাযাত্রা।

এরপর থেকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীগণ পহেলা বৈশাখ উপলক্ষে এই আনন্দ শোভাযাত্রা বের করার উদ্যোগ প্রতি বছর অব্যাহত রাখে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নববর্ষবাংলা নববর্ষবাংলা নববর্ষ ১৪২৬মঙ্গল শোভাযাত্রামঙ্গল শোভাযাত্রা ১৪২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃ/ত্যুর গুজব উড়িয়ে কফি হাতে নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লটারি বাদ দিয়ে পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

মার্চ ১৬, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি নিয়ে এনএসসির গেজেট: উদ্বেগ জানাল বিসিবি

মার্চ ১৬, ২০২৬

৬ ক্যাটাগরিতে অস্কার জিতলো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

মার্চ ১৬, ২০২৬

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT