প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
ফিলাডেলফিয়ার নির্বাচনী প্রচারণায় ক্ষমতায় আসার ৩০ দিনের মধ্যে আইএস নির্মূলের পরিকল্পনার কথাও জানান প্রেসিডেন্ট প্রার্থী।
মার্কিন নির্বাচনে দলীয় মনোনয়নের দৌঁড় থেকেই নিজেকে বার বার আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।
খামখেয়ালীপনা, প্রতিপক্ষকে আক্রমণ ছাড়াও বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকার সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দেন।
নির্বাচনে জয়লাভ করলে মার্কিন জেনারেলদেরকে ৩০ দিনের মধ্যে আইএস নির্মূলের পরিকল্পনা করতে বলবেন বলেও জানান তিনি। ট্রাম্প তার বক্তব্যে সামরিক বাহিনীর জন্য একটি ভিশন ঠিক করেছেন; তা হলোশক্তির মাধ্যমে শান্তি।
এর আগ পর্যন্ত হওয়া জরিপগুলোতে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ট্রাম্পের পেছনে পড়ে যাওয়ার আভাস দেখা গিয়েছে।
ডেমোক্র্যাটরা, এমনকি তার নিজের দলের অনেক সদস্যও দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কমান্ডার-ইন-চিফ হওয়ার যোগ্য নন। তবে সম্প্রতি ট্রাম্প প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিপক্ষে বেশ দৃঢ় অবস্থান তৈরি করতে সফল হয়েছেন।








