চিনতে পেরেছেন এই অভিনেতাকে?

ছবিটি ১৯৮৮ সালের। ছবির মানুষটি বাংলাদেশের স্বনামধন্য একজন অভিনেতা এবং নির্মাতা। মঞ্চ ও টেলিভিশনে তার অভিনয় মুগ্ধ করেছে তিন দশকের দর্শক। নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও তিনি পেয়েছেন সাফল্য। বলুন তো এটা কার ছবি?
ছবিটি তৌকীর আহমেদের। ৫ মার্চ মঙ্গলবার ছিল তার জন্মদিন। ১৯৬৫ সালের ৫ মার্চ জন্ম নিয়েছিলেন গুণী এই অভিনেতা। বিশেষ এই দিনে বিশেষ এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৌকীর আহমেদ। ছবিটি প্রসঙ্গে তিনি লিখেছেন,
‘১৯৮৮ সালে শাকুর মজিদ ভাই এসএলআর ক্যামেরা দিয়ে লোকজনের পোর্ট্রেট প্র্যাকটিস করতেন। একদিন রাতের বেলা সব বাতি নিভিয়ে আমার টেবিল ল্যাম্পের আলোয় আমার একটা ছবি তুলেছিলেন, জাস্ট এক্সপেরিমেন্টের জন্য।
আমার প্রথম ছবি এটি। আজ আমার জন্মদিনে শাকুর মজিদ ভাইয়ের সেরা উপহার!’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







