চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৈরি পোশাক: বাজার সম্প্রসারণের উদ্যোগ যথেষ্ট নয়

মাশরুর শাকিলমাশরুর শাকিল
১০:২৪ পূর্বাহ্ন ০১, জুলাই ২০১৭
অর্থনীতি
A A

তৈরি পোশাকের নতুন বাজার সম্প্রসারণে সরকার ও বাণিজ্য সংগঠনগুলোর উদ্যোগ যথেষ্ট নয় বলে অভিযোগ করেছেন রপ্তানিকারকরা। তারা বলছেন, নতুন বাজারের কথা এলেই সংগঠনগুলো শুধু প্রণোদনা চান। অথচ দেশগুলোতে বাংলাদেশের সম্ভাবনার কথা জানানো এবং উচ্চ শুল্ক কাঠামো পরিবর্তনে সরকার ও সংগঠনগুলোর চেষ্টা নেই। রোডশো ও বাণিজ্য মিশনগুলোকে সক্রিয় করার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশের জন্য ইউরোপ, আমেরিকা ও কানাডার বাইরে বাকি সব দেশ নতুন বাজার। ৪ বছর আগে রপ্তানি বহুমুখী করতে ৫ শতাংশ প্রণোদনা দেয় সরকার। এ প্রণোদনা বর্তমানে ৩ শতাংশ রয়েছে। তারপরও খুব অল্প রপ্তানিকারক এসব দেশে পণ্য রপ্তানি করেছে। গত অর্থবছরের মে পর্যন্ত নতুন বাজারে রপ্তানি হয়েছে মাত্র আড়াই বিলিয়ন ডলার। যেখানে নিট পোশাক ১ শ ৮১ কোটি এবং ওভেন মাত্র ১ শ ৩১ কোটি মার্কিন ডলার। তবে অভিযোগ পুরোপুরি মানতে নারাজ বিজিএমইএ। বিকেএমইএ বলছে, গার্মেন্টসের স্টক লট রপ্তানি হওয়ায় এসব দেশে নতুন তৈরি পোশাকের বাজার মূল্য কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বাণিজ্য মিশনগুলো আরো সক্রিয় হলে এবং এসব দেশে বাংলাদেশের সম্ভাবনার কথা আরও প্রচার করা গেলে রপ্তানি বাড়ানো সম্ভব বলছে বিজিএমইএ ও বিকেএমইএ। আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: তৈরি পোশাক শিল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT