বাংলাদেশের সমুদ্র অর্থনীতিকে কাজে লাগাতে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা দেবে ফ্রান্স। বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান এবং মৎস্য সম্পদের জরিপকে এগিয়ে নিতে দেড় বছরের মধ্যে বিশেষ ধরনের অত্যাধুনিক জাহাজ কেনার কথা জানিয়েছে ব্লু ইকোনমি সেল।
২০১২ সালে মিয়ানমারের সঙ্গে এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিশ্চিত হয়। এরপর থেকে তেল গ্যাস অনুসন্ধান বা মৎস্য সম্পদকে কাজে লাগানোর প্রক্রিয়া খুব একটা এগোয়নি। তবে সমুদ্র বিজয়কে কাজে লাগাতে দুটি বিশেষায়িত জাহাজ কিনবে সরকার।
১ কোটি ১০ লাখ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মেরিটাইম এলাকা ফ্রান্সের। তাদের জিডিপিতেও গুৃরুত্বপূর্ণ অবদান সমুদ্র অর্থনীতির। এ অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের সমুদ্র অর্থনীতির যাত্রা শুরুতে ভূমিকা রাথতে চায় ফ্রান্স।
সমুদ্র অর্থনীতির বৈশ্বিক চিত্র তুলে ধরে বাংলাদেশর সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়ার বিভিন্ন দিক নিয়ে ফ্রান্স দূতাবাসের সেমিনারে আলোচনা হয়।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:








