চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেরেঙ্গানু কোচের বাংলাদেশ ‘প্রেম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ন ৩১, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বেশ হাসিখুশি ভদ্রলোক। সব প্রশ্নের উত্তরই দেন হাসিমুখে। সবার সঙ্গে এমনভাবে কথা বললেন যেন সকলেই তার পরিচিত! সুখী চেহারার লোকটির নাম নাফুজি বিন মোহাম্মদ জেইন, মালয়েশিয়ান ক্লাব তেরেঙ্গানু এফসির কোচ। মুখে হাসি নিয়েই মালয়েশিয়া জাতীয় ফুটবল দলের সাবেক এ ফুটবলার জানিয়ে দিলেন, সুযোগ পেলে আবারও ঘুরে যেতে যান বাংলাদেশ থেকে।

টুর্নামেন্টের আন্ডারডগ হিসেবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলতে এসেছিল তেরেঙ্গানু। কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে এসেই দলটা উঠে গেছে আসরের ফাইনালে। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের এককদম দূরে দল, ফুরফুরে থাকারই কথা কোচের!

নাফুজি বরাবরই তাই। তেরেঙ্গানুর প্রথম শিরোপার সঙ্গে খেলোয়াড় হিসেবে জড়িয়ে আছে তার নাম। চলতি মৌসুমেই নাম লেখান তেরেঙ্গানুর সহকারী কোচ হিসেবে। পরে হয়েছেন হেড কোচ। হয়েই আরেকটি প্রথম জয়ের পথে তার দল। বাংলাদেশকে নাফুজির মনে থাকারই কথা।

তবে ৪১ বছর বয়সী এ কোচের সবচেয়ে বেশি ভালো লেগেছে বাংলাদেশের মানুষদের আন্তরিকতা। পরিবেশ থেকে শুরু করে এখানকার খাবারের প্রতিও মজেছেন তিনি, ‘এটা যেন আমার বাড়ির মতোই। ভাবতে ভালো লাগছে না যে এখান থেকে চলে যাবো। এখানে এসে বেশ শান্তিতে ছিলাম। খাবার উপভোগ করেছি। সবকিছুই বেশ উপভোগ্য।’

সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসতে চান নাফুজি। আয়োজকদের জানিয়ে রাখলেন আবারও যদি শেখ কামাল টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পান তবে খুশিই হবেন, ‘যদি আবারও খেলতে আসার সুযোগ পাই ভালোই লাগবে। আসতে পারলে যে ভালো লাগবে তাতে কোনো সন্দেহ নেই।’

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম আবাহনীতেরেঙ্গানু এফসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT