চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় সপ্তাহেও ৮০ প্রেক্ষাগৃহে ‘চালবাজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ন ১১, মে ২০১৮
বিনোদন
A A

গত দুই সপ্তাহ প্রদর্শনের পর আজ (শুক্রবার) থেকে তৃতীয় সপ্তাহেও দেশের ৮০ টির বেশি সিনেমা হলে একযোগে চলছে ‘চালবাজ’।

আমদানীর ভিত্তিতে বাংলাদেশে ২৭ এপ্রিল মুক্তি পেয়েছিল ছবিটি।  সাফটা চুক্তির ভিত্তিতে ছবিটি দেশে আমদানি করে এন ইউ ট্রেডার্স।

প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম কিবরিয়া লিপু চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথম সপ্তাহে ১০৫ সিনেমা হলে মুক্তি পেয়েছিল চালবাজ। দ্বিতীয় সপ্তাহে বেড়ে যা দাঁড়ায় ১১৬ সিনেমা হলে। আজ (তৃতীয় সপ্তাহ) থেকে ৮০ টির বেশি হলে চলছে চালবাজ। নতুন কোনো ছবি আজ মুক্তি পায়নি। সেজন্য চালবাজ দিয়েই হল চালাতে হচ্ছে- বললেন এই প্রযোজক।

কেমন ব্যবসা করলো চালবাজ? লিপু বলেন, প্রথম সপ্তাহে তো দারুণ ব্যবসা করেছে। হাউজফুল, হলে দর্শকের উচ্ছ্বাস, উল্লাস ছিল। দ্বিতীয় সপ্তাহে ঝড়-বৃষ্টির কারণে দর্শক কিছুটা কম ছিল। তবে একেবারে খারাপ বলা যাবে না। চালবাজের আমদানিকারক হিসেবে আমার দিক থেকে আমি হ্যাপি।

চালবাজ প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। পরিচালনা করেছেন শিকারি, নবাব খ্যাত নির্মাতা জয়দীপ মুখার্জি। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। অন্যান্য চরিত্রে আরো আছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, জয়দীপ, পাপিয়া, শিবা শানু, বদ্দা মিঠু প্রমুখ।

বাংলাদেশে মুক্তির আগে গত ২০ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘চালবাজ’। ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানা গেছে, ওপারেও চালবাজ ভালো চলছে। এ সপ্তাহেও পশ্চিমবঙ্গের অনেকগুলো হলে চলছে চালবাজ।

Jui  Banner Campaign
ট্যাগ: চালবাজলিড বিনোদনশাকিব খানসিনেমা হল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ময়মনসিংহ বিভাগে বিজয়ী হয়েছেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ ও তারেক রহমানকে মমতা ব্যানার্জির অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হৃদয় জয় করেছি, আন্দোলন থামছে না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT