বাংলাদেশ

তৃতীয় দিনেও বন্ধ গণপরিবহন, ভোগান্তিতে জনগণ

তৃতীয় দিনেও বন্ধ গণপরিবহন, ভোগান্তিতে জনগণ

নিরাপত্তার কারণ দেখিয়ে তৃতীয় দিনেও রাজধানীতে বন্ধ রয়েছে গণপরিবহন। রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন, রাজধানীতে প্রবেশও করেনি।

রোববার সকাল থেকেই ভোগান্তিতে পড়ে কর্মস্থলগামী সাধারণ মানুষ। পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতিতে বিপর্যয়ে গণপরিবহন ব্যবস্থা। তাই সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীতে চলেনি কোন বাস। গাড়ি না পেয়ে অনেকে হেঁটে গেছেন কর্মস্থলে।

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

টার্মিনালগুলোতে দাঁড়িয়ে আছে দূর পাল্লার বাসগুলো। সকাল থেকেই টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে গেছেন দূর পাল্লার যাত্রীরা।

নিরাপত্তাঝুঁকির কথা বলেই গাড়ি চালাতে চান না পরিবহন শ্রমিকরা। জানান, নিরপাত্তার গ্যারান্টি পেলেই আবার বাস চলাচল শুরু হবে।

ভোগান্তি হলেও শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন রয়েছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের। তবে দ্রুত সমাধান চান সবাই।

বিষয়:লিড নিউজসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…