তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবন এবং সেনা সদর দপ্তরের কাছে সেনা বোঝাই বাস লক্ষ্য করে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।
এই ঘটনায় আহত হয়েছে আরো ৬১ জন। নিহতদের মধ্যে কয়েকজন বেসামরিক লোকও রয়েছে।
ভয়াবহ ওই হামলার পর ব্রাসেলস সফর বাতিল করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ ধরণের বোমা হামলার বিরুদ্ধে সীমান্তের ভিতরে ও বাইরে আরও শক্তিশালী অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন।
এ হামলার দায় কেউ স্বীকার না করলেও কুর্দিস্তান ওয়ার্কার্স পাটিকে সন্দেহ করছে সরকার।







